শেষ মুহুর্তের গোলে জয় পেয়েছে রিয়াল (ছবি: সংগৃহীত)
খেলা

রিয়ালের কষ্টের জয়

স্পোর্টস ডেস্ক: লা লিগায় শেষ মুহুর্তের গোলে কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। গ্রানাদাকে ১-০ গোলে পরাজিত করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

রিয়ালের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন মার্কো আসেনসিও। তবে এ জয়ের মাধ্যমে শীর্ষস্থানটি আরও মজবুত করেছে দলটি।

রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলে রিয়ালের খেলোয়াড়রা। এদিন ৬৬ শতাংশ বল দখলের পাশাপাশি ২৪টি শট নেয় মাদ্রিদ। অপরদিকে গ্রানাদা শট নেয় সাতটি, লক্ষ্যে ছিল মাত্র তিনটি।

প্রথমার্ধে দুই দলই আক্রমণ ও পালটা আক্রমণে খেলে। সুযোগ বানালেও নিখুত ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি কোনো দল। গোলশূন্য সমতায় শেষ হয় ৪৫ মিনিটের খেলা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের পসরা সাজিয়েও গোলের দেখা পাচ্ছিলনা রিয়াল মাদ্রিদ। অবশেষে ম্যাচের ৭৪ মিনিটে দুর্দান্ত একটি গোল করেন মার্কো আসেনসিও। প্রায় ২৫ গজ দূর থেকে বাম পায়ের বাঁকানো শটে বল জালে পাঠান তিনি। এ গোলেই তিন পয়েন্ট নিশ্চিত হয় রিয়ালের।

আরও পড়ুন: ব্রাজিলকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

এদিকে এ জয়ে ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে রয়েছে গ্রানাদা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা