খেলা

বেনজেমার রেকর্ডে রিয়ালের জয়

সান নিউজ ডেস্ক : বুধবার রাতে এলচের বিপক্ষে মাঠে নেমে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

বার্সেলোনার কাছে স্প্যানিশ লিগের শিরোপা হারানোর পর রিয়াল মাদ্রিদ খুব দ্রুতই কামব্যাক করেছে। ইনজুরি থেকে দলে ফেরা তারকাদের নৈপুণ্যে এরপর তারা ক্লাব বিশ্বকাপের পঞ্চম ট্রফিও জিতে নেয়। তাই গতরাতে লা লিগার ম্যাচেও তাদের জয়টা প্রত্যাশিতই ছিল।

একইসঙ্গে ক্লাবের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। দুই পেনাল্টিতে পেছনে ফেলেছেন রিয়ালেরই সাবেক তারকা ফুটবলার রাউল গঞ্জালেসকে।

এদিন ম্যাচের মাত্র অষ্টম মিনিটেই রিয়ালকে প্রথম লিড এনে দেন অ্যাসেনসিও। এরপর ২৮তম মিনিটে বেনজেমার গোল অভিমুখে দেওয়া হেড প্রতিপক্ষের ডিফেন্ডার রোকোর হাতে লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সেটি কাজে লাগিয়ে রিয়াল ক্যারিয়ারে লা লিগায় নিজের ২২৯তম গোলটি করেন বেনজেমা। একইসঙ্গে রাউলের করা ৫৫০ ম্যাচে ২২৮ গোলের মাইলফলক ছাড়িয়ে যান। রিয়ালের হয়ে সর্বোচ্চ ৩১১ গোল (২৯২ ম্যাচে) করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

আরও পড়ুন: ৩০০ টাকায় দেখা যাবে ফাইনাল

প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন বেনজেমা। সেটিও আসে পেনাল্টি থেকে। এলচের ডি-বক্সে রদ্রিগো ডিফেন্ডাররা ফাউল করলে ম্যাচের দ্বিতীয় পেনাল্টি পায় রিয়াল। স্পট কিকে এবারও ভুল করেননি বেনজেমা। ম্যাচটি পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেই বিরতিতে যায় অ্যানচেলত্তির শিষ্যরা।

লিগের তলানির দল এলচের বিপক্ষে দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৫২ ও ৬১ মিনিটে আরও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল তারা। কিন্তু বেনজেমার দুর্বল শট জাল খুঁজে পায়নি। তবে ৮০ মিনিটে কোনাকুনি শটে গোলবার খুঁজে নেন লুকা মদ্রিচ। এতে বড় জয়ে নিয়েই মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নসরা।

আরও পড়ুন: বাংলাদেশেকে ৮ উইকেটে হারাল অস্টেলিয়া

এই জয়ে রিয়াল মাদ্রিদ লা লিগার পয়েন্ট তালিকায় বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে। ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে রিয়ালের অবস্থান দুইয়ে। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৬। আগামী শনিবার ওসাসুনার বিপক্ষে পরবর্তী ম্যাচে নামবে রিয়াল।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা