খেলা

বর্ষসেরা তালিকায় মেসি-এমবাপে-বেনজেমা

স্পোর্টস ডেস্ক : বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি ও ফরাসি ফুটবলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও বর্তমান ব্যালন ডি'অর জয়ী করিম বেনজেমা রয়েছেন সেই সংক্ষিপ্ত তালিকায়।

আরও পড়ুন: নারীরা সব ক্ষেত্রে খুব ভালো করছে

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এই ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

২০২১ সালের আগস্ট থেকে ১৮ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে অসাধারণ পারফর্মারদের নির্বাচন করা হয়েছে। জাতীয় দলের কোচ, অধিনায়ক, সাংবাদিক এবং সমর্থকদের ভোটের মাধ্যমে ১৪ জনের মূল তালিকা থেকে এই তিন ফাইনালিস্টের নাম নির্বাচিত করেছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: নিহত বেড়ে ২৪ হাজার ছুঁই ছুঁই

প্রসঙ্গত, গত বিশ্বকাপে শিরোপা জিতেছে মেসির দল। এদিকে মেসির কাছে হারলেও কাতার বিশ্বকাপে আট গোল করে জিতেছেন গোল্ডেন বুটের পুরস্কার।

অন্যদিকে, ইনজুরি থাকায় বেনজেমা নিজের শেষ বিশ্বকাপটা খেলতে না পারলেও ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ আর লা লিগা।

আরও পড়ুন: মৃত্যু ও শনাক্তে শীর্ষে জাপান

প্রসঙ্গত, আগামী ২৭ ফেব্রুয়ারি প্যারিসে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা