খেলা

রংপুরকে উড়িয়ে দ্বিতীয় কুমিল্লা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্বের শেষ ম্যাচে রংপুর রাইডার্সকে ৭০ রানের ব্যবধানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ লড়াইয়ে রংপুরকে হারিয়ে দ্বিতীয় হলো কুমিল্লা।

আরও পড়ুন: তুরস্কে পৌঁছেছে উদ্ধারকারী দল

শুক্রবার গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হয় দুই দল। সেই লড়াইয়ে রংপুরকে হারিয়ে দ্বিতীয় হলো কুমিল্লা।

দুইয়ে ওঠার লড়াইয়ে মিরপুরে এদিন টসে জিতে কুমিল্লাকে আগে ব্যাটিংয়ে পাঠায় রংপুর। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে ইমরুল কায়েসের দল। লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ ওভারে ১০৭ রান তুলে অলআউট হয়ে যায় রংপুর শিবির। টানা ছয় ম্যাচ জয় পাওয়ার পর থামলো রংপুরের জয়রথ।

আরও পড়ুন: কমেছে ডেঙ্গু রোগী

এদিন বল হাতে মুস্তাফিজ ছিলেন বিধ্বংসী। মাত্র ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন তিনি। এছাড়াও সুনীল নারিন এবং তানভীর ইসলাম ২টি করে উইকেট নিয়ে রংপুরের টপ অর্ডার ধসিয়ে দেন।

এ জয়ে আগামী রোববার প্রথম কোয়ালিফায়ারে পয়েন্ট টেবিলের শীর্ষ দল মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন সিলেট সিক্সার্সকে প্রতিপক্ষ হিসেবে পেল কুমিল্লা।

আরও পড়ুন: সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

একই দিনে রংপুর খেলবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশালের বিপক্ষে। সেই খেলায় যারা হারবে তারা বিদায় নেবে।

তবে যারা জিতবে তারা সিলেট-কুমিল্লার মধ্যকার প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে। সেই ম্যাচে যারা জিতবে তারা প্রথম কোয়ালিফায়ারে জিতে ফাইনালে ওঠা দলের সঙ্গে ট্রফি লড়াইয়ে অংশ নেবে ১৬ ফেব্রুয়ারি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা