খেলা

৩০০ টাকায় দেখা যাবে ফাইনাল

স্পোর্টস ডেস্ক : প্রায় দেড় মাসের বিপিএল যুদ্ধে ইতিমধ্যে বিদায় নিয়েছে পাঁচটি দল। প্রথম কোয়ালিফায়ারে সিলেটকে হারিয়ে ফাইনালে আগে পা রাখে কুমিল্লা ভেক্টোরিয়ান্স। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়ে ফইনালে উঠেছে সিলেট। এবার এই দু-দলের মধ্যে চলবে শিরাপা জয়ের লড়াই।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধারা সম্মানের জীবনযাপন করবে

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের ফাইনাল। দুটি দলই তারকা ঠাসা। লড়াইও জমে উঠবে বলে আশা ক্রিকেট ভক্তদের। আর এই লড়াই স্টেডিয়ামে বসে উপভোগ করার ইচ্ছা সবার। দর্শকদের জন্য শুখবর মাত্র ৩০০ টাকায় দেখা যাবে ফাইনাল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার জমজমাট ফাইনাল দেখার জন্য এরই মধ্যে টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি।

আরও পড়ুন: নিহতের সংখ্যা ছাড়াল ৪১ হাজার

ফাইনালে টিকিটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০০ টাকা। সর্বনিন্ম মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। অর্থ্যাৎ সর্বনিম্ন ৩শ টাকায় বিপিএলের ফাইনাল দেখার সুযোগ পাবেন দর্শকরা।

সর্বোচ্চ ২০০০ টাকা মূল্যে গ্র্যান্ডস্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে। ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ১৫০০ টাকা, ক্লাব হাউসের মূল্য ৮০০ টাকা, নর্থ ও সাউথ স্ট্যান্ডের মূল্য ৪০০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ডের মূল্য ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: সার আনতে তিউনিশিয়ার সঙ্গে চুক্তি

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) থেকে ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট পাওয়া যাচ্ছে শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেট টিকিট কাউন্টারে। ম্যাচের দিনও পাওয়া যাবে ফাইনালের টিকিট।

সান নিউজ/জেএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা