খেলা

বাংলাদেশেকে ৮ উইকেটে হারাল অস্টেলিয়া

সান নিউজ ডেস্ক: সাবেক চাম্পিয়ন অস্ট্রেলিয়ার কছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই হারে বিশ্বকাপে টানা দুই পরাজয় দেখল নিগার সুলতানা-নাহিদারা। নির্ধারিত ২০ ওভারে মাত্র ১০৭ রান সংগ্রহ করতে পারে বাংলাদেশ। তবে এই রানেও পাঁচ বারের চাম্পিয়নদের রীতিমত ঘাম ঝড়ায় নাহিদারা। রান তারা করতে ১৮.২ ওভার খেলতে হয় অজিদের।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সাহারা ওভালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এ দিন আগের ম্যাচের একাদশ থেকে বাদ পরেন জাহানারা আলম ও লতা মন্ডল।

ব্যাট করতে নেমে অজি বোলারদের সামনে শুরুতেই বিপর্যস্ত বাংলাদেশ। ১১ রানেই ২ উইকেট হারায় টাইগ্রেসরা। সাময়িক বিপর্যয় সামাল দেন অধিনায়ক নিগার সুলতানা। পাওয়ার প্লে শেষে ২ উইকেট হারিয়ে ৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।

পাওয়ার প্লের পরেও রানের গতি বাড়াতে পারেনি বাংলাদেশ। একপাশে নিয়মিত উইকেট পতন হলেও অন্য প্রান্ত আগলে রেখে টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নেন অধিনায়ক নিগার সুলতানা। ৫০ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন জ্যোতি।

৭টি চারে আর ১টি ছয়ে বিশ্বকাপের মঞ্চে প্রথম অর্ধশতক হাঁকান বাংলাদেশ অধিনায়ক। ফিফটি দেখা পান ৪১ বলে। দলীয় ৯৯ রানে তিনি আউট হলে আর বেশি এগোতে পারে নি বাংলাদেশের রান। বাংলাদেশ থামে ১০৭ রানে।

আরও পড়ুন: পিএসএল খেলতে গেলেন সাকিব

১-৮ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ৯ রানে ওপেনার বেথ মুনির উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় উইকেট বড় জুটি গড়ে কোনো চাপ-ই আসতে দেননি অ্যালসা হিলি আর মেগ ল্যানিং। ৩৭ রান করে হিলি মারুফার শিকার হয়ে ফিরলে কিছুটা রানের লাগাম টানে বাংলাদেশ। তবে তাতে হার এড়ানো সম্ভব হয়নি। ৮ উইকেট ও ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজি নারীরা।

দুই ম্যাচে দুই হার নিয়ে গ্রুপ এ - তে পয়েন্ট টেবিলের চারে আছে বাংলাদেশ। সামন সংখ্যক ২ ম্যাচে দুই জয় নিয়ে তালিকায় প্রথম ও দ্বিতীয় যথাক্রমে অস্ট্রেলিয়া ও শ্রীলংকা। অন্যদিকে তলানিতে আছে নিউজল্যান্ড।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা