মঈন আলী
খেলা

সিলেটে শ্বশুরবাড়িতে মঈন আলী

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আসার কারণে প্রথমবার শ্বশুরবাড়ি সিলেটে গেলেন তিনি।

তার স্ত্রী ফিরোজা হোসেন বাংলাদেশি বংশোদ্ভূত। জন্ম-বেড়ে ওঠা ইংল্যান্ডে হলেও তার বাবার বাড়ি সিলেটে। ফিরোজার মা-বাবা একসময় থাকতেন সিলেট শহরের পীর মহল্লায়। পরে তারা ইংল্যান্ডে গিয়ে স্থায়ী হয়েছেন।

ইংল্যান্ডে জন্ম হওয়া ফিরোজার সঙ্গে সেখানেই মঈন আলীর পরিচয় এবং পরিণয়। বিয়ের আগে ও পরে ফিরোজা সিলেটে এলেও আসা হয়নি মঈন আলীর। এবারই প্রথম বিপিএলে খেলার সুবাদে সিলেট যাওয়া মঈন আলীর।

এর আগে ২০১৩ সালের বিপিএলে দুরন্ত রাজশাহীর হয়ে খেলেছেন সিলেটের জামাই মঈন আলী। বিপিএলে দ্বিতীয়বারের মতো খেলতে আসা মঈন আলী এবারের আসরে প্রতিনিধিত্ব করছেন দুই আসরের শিরোপা জয়ী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।

আরও পড়ুন: জামিন পেলেন শবনম ফারিয়া

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে মঈন আলী গণমাধ্যমকর্মীদের বলেন, আমার স্ত্রী এখানকার (বাংলাদেশি)। তার বোন এখানেই থাকেন, তবে ওর শ্বশুরবাড়ি ঢাকায়। দুই-এক দিনের মধ্যেই তারা সিলেটে আসছেন। আমার শ্বশুরবাড়ি এখানে। সিলেটে প্রথমবার এলাম। আমার পরিবার সব সময়ই বলে- চলো সিলেট বেড়িয়ে আসি। কিন্তু আমি সময় বের করতে পারিনি। এবার এসে ভালো লাগছে।

মঈন আলী জানান, আমি কিছু সিলেটি শব্দ বলতে পারি। আরও কিছু পারলে খুশি হতাম। আশা করছি, এবার নতুন কিছু শব্দ শিখতে পারব। এখানকার হোটেলের লোকজন আমার সঙ্গে সিলেটি ভাষায় কথা বলেন। আমিও চেষ্টা করছি শিখতে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা