তাসকিন আহমেদ (ছবি-সংগৃহীত)
খেলা

তাসকিন ভাবনায় সিলেট

স্পোর্টস নিউজ: চলছে বিপিএলের আসর চট্টগ্রাম পর্ব শেষে ব্যথা অনুভব করছিলেন সিলেট সানরাইজার্স এর তারকা তাসকিন আহমেদ। বিশ্রামে থাকায় ঢাকায় ফিরে খেলেননি কোনো ম্যাচ। ইনজুরিটা এবার বড় হয়েই দেখা দিয়েছে।

বিপিএলের বাকি অংশে এই তারকা পেসারকে পাবে কি না, তা নিয়ে খোদ শঙ্কার মধ্যে রয়েছে সিলেট সানরাইজার্স।

আগামীকাল সোমবার ( ৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে সিলেট পর্ব। স্বাগতিকরা পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই ঘরের মাঠে পা রাখে। শেষ চারে ওঠার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। এ মুহূর্তে তাসকিনকে হারানো বিশাল ক্ষতি হয়ে যাবে তাদের জন্য।

সিলেট সানরাইজার্স ফিজিও জয় সাহা বলেন, ‘তাসকিন ভাইয়ের যে বিষয়টা আছে ব্যাক ইনজুরি, চট্টগ্রামে ম্যাচ শেষে একটা কঠিনতা চলে আসছে। এরপর কমপ্লেইন করতেছিলেন, ব্যাক পেইন আসছে। এরপর আমরা এমআরআই করাই। আগের ইনজুরিটাও দেখা দিয়েছে, এরপর বোর্ডের যে ফিজিও আছেন বায়েজিদ ভাই, তার সাথে কথা বলি।’

বিপিএলের শেষ হলেই আফগানিস্তান সিরিজ। তাই ৪ ম্যাচে ৫ উইকেট পাওয়া তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না সিলেট।

তাসকিন আহমেদের চিকিৎসার বিস্তারিত জানিয়ে দলটির ফিজিও বলেছেন, ‘তার পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্টটা চলছে। তাকে নিয়ে আমরা ঝুঁকি নিতে পারছি না, কারণ সামনে রয়েছে আফগানিস্তান সিরিজ। সে যেন ওখানে অংশ নিতে পারে, সেটাও আমাকে দেখতে হচ্ছে।’

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

তিনি আরও বলেন, ‘আল্টিমেটলি সে যতক্ষণ পর্যন্ত পুরোপুরি ব্যাক পেইন থেকে রিলিফ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত তাকে খেলাতে পারছি না।’

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা