আর্জেন্টিনা দল (ছবি-সংগৃহীত)
খেলা

ব্রাজিলকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কোপা আমেরিকার ফাইনালে গত বছর স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে ২৮ বছরের শিরোপার খরা কাটিয়েছিল আর্জেন্টিনা। বছর না ঘুরতেই আরও একটা কোপা আমেরিকার দুয়ারে আলবিসেলেস্তেরা।

ব্রাজিলকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়েছে দলটি। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এই জয়ে আকাশি সাদারা পৌঁছে গেছে কোপা আমেরিকার ফাইনালে, শিরোপা থেকে হাত ছোঁয়া দূরত্বে।

দিনটা ছিলো আর্জেন্টাইন গোলরক্ষক নিকোলাস সারমিয়েন্তোরই। দলের টাইব্রেকার হিরো বনে গিয়েছিলেন তিনি, এর আগের ম্যাচেও ঠেকিয়ে দিয়েছেন ব্রাজিলের বহু শট। দ্বিতীয় মিনিটে ব্রাজিলের প্রথম আক্রমণটা ভেস্তে দেন নিকোলাস।

এর মিনিট পাঁচেক পরই এগিয়ে যায় আর্জেন্টিনা। বক্সের বাইরে থেকে করা শট বক্সের ভেতর একজনের গায়ে লেগে দিক বদলে ঢুকে যায় ব্রাজিলের জালে।

তবে ১-০ গোলের লিড অবশ্য খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। এর ৩ মিনিট পরই সমতা ফেরায় ব্রাজিল। পেনাল্টি থেকে গোলটি করেন রেসিয়া। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায় থেকেই।

বিরতি থেকে ফিরে ম্যাচের ২৭ মিনিটে ব্রাজিল পায় গোল। আর্জেন্টিনার জালে বলটি জড়ান ম্যাথিউস। ২ মিনিট পরই পাল্টা জবাব দেয় আর্জেন্টিনা। দলগত চেষ্টার পর লক্ষ্যভেদ করেন ক্লদিনিও। ২-২ সমতা ফেরে ম্যাচে।

৩৪ মিনিটে ফের লিড নেয় আলবিসেলেস্তেরা। লিয়ান্দ্রো কুজোলিনোর গোলে এগিয়ে যায় দলটি। এর একটু পরেই অবশ্য ব্রাজিল সমতা ফেরায় ম্যাচে। কর্নার থেকে গোলটি করেন মার্সেনিও। ৩-৩ সমতায় থেকে শেষ হয় ৪০ মিনিটের নির্ধারিত সময়। অতিরিক্ত সময়েও আর গোলের দেখা মেলেনি এই লড়াইয়ে।

ফলে খেলা গড়ায় পেনাল্টিতে। সেখানে ব্রাজিল আর্জেন্টিনা উভয় দলই নিজেদের প্রথম পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়।

এরপর সেরমিয়েন্তো ব্রাজিলের ২য় শটটাও ঠেকিয়ে দেন। নিজেদের দ্বিতীয় শটে গোল করে এগিয়ে যায় আর্জেন্টিনা। তৃতীয় শটে অবশ্য ব্রাজিল আর্জেন্টিনা দুই দলই গোল করে।

আরও পড়ুন: তাসকিন ভাবনায় সিলেট

তবে উভয় দলই নিজেদের ৪র্থ শট মিস করে বসে। তাই টাইব্রেকার শেষে ২-১ গোলে এগিয়ে থেকে ব্রাজিলকে হারিয়ে দেয় আর্জেন্টিনা। ফের পৌঁছে যায় কোপা আমেরিকার ফাইনালে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা