সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
খেলা

শীর্ষস্থান হারালেন সাকিব 

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন সাকিব আল হাসান।

আইসিসির সর্বশেষ র‌্যাংকিংয়ে সাকিবকে হটিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের ১ নম্বরে ওঠে এসেছে আফগানিস্তানের মোহাম্মদ নবীর নাম।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির হালনাগাদকৃত তালিকায় এই ফলাফল দেখা গেছে।

এর আগে দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে মোহাম্মদ নবীকে টপকে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে ১ নম্বরে ওঠে আসেন সাকিব আল হাসান।

এরপর পরই সাকিবকে দুইয়ে ঠেলে দিয়ে নবী এককভাবে শীর্ষে অবস্থান করছেন।

এই ক্যাটাগরিতে তিন নাম্বারে আছেন ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। চারে গ্লেন ম্যাক্সওয়েল ও পঞ্চম স্থানে ওয়ানিন্দু হাসারাঙ্গা। শীর্ষ দশে প্রবেশ করেছেন মঈন আলী ও মিচেল মার্শ।

৬ষ্ঠ স্থানে উঠে এসেছেন ওমানের জিসান মাকসুদ। তার পরেই রয়েছেন নামিবিয়ার স্মিথ।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা