ছবি: সংগৃহীত
খেলা

২০৩১ বিশ্বকাপ: আয়োজক বাংলাদেশ-ভারত

ক্রীড়া প্রতিবেদক: আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আগামী দশ বছরের জন্য ছেলেদের ইভেন্টের সূচি ঘোষণা করেছে। ২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপে ভারতের সঙ্গে যৌথ আয়োজক হিসেবে বাংলাদেশের নাম চূড়ান্ত করেছে সংস্থাটি।

মঙ্গলবার (১৬ নভেম্বর) নিজেদের টুইটারে এই ঘোষণা দেয় আইসিসি।

ঘোষণা অনুযায়ী, ২০২৪ সালের টি-টেয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২৫ চ্যাম্পিয়নশিপের একক আয়োজক হবে পাকিস্তান।

২০২৬ টি-টেয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ২০২৮ টি-টেয়েন্টি বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

২০২৯ চ্যাম্পিয়নস টফ্রির আয়োজক ভারত। ২০৩০ টি-টেয়েন্টি বিশ্বকাপ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। এরপর ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজকের তালিকায় নাম দেখা গেছে বাংলাদেশ ও ভারতের।

এর আগে ২০১১ সালে ভারত, শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশও ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক ছিলো। এরপর ২০১৪ সালে এককভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সফল আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা