ছবি: সংগৃহীত
খেলা

জিম্বাবুয়েকে সুলতানাদের হোয়াইটওয়াশ 

স্পোর্টস ডেস্ক: ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে সফররত বাংলাদেশ নারী ক্রিকেট টিম। সোমবার (১৫ নভেম্বর)
বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতারের বোলিং তোপে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। এতে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতলো বাংলাদেশ নারী দল।

হোয়াইটওয়াশ এড়াতে বুলাওয়েতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। এ ম্যাচেও বাংলাদেশ বোলারদের বিপক্ষে জ্বলে উঠতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটাররা। নাহিদের তোপে পড়ে ২৭ দশমিক ২ ওভারে ৭২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। নাহিদা ১০ ওভারে ২১ রান দিয়ে ৫ উইকেট নেন।

জিম্বাবুয়ের পক্ষে মাত্র এক ব্যাটার দু’অংকের কোটা স্পর্শ করতে পারেন। ওপেনার শারন মায়ার্স ৩৯ রান করেন। জবাবে ৭৩ রানের টার্গেটে খেলতে নেমে ১৯০ বল বাকি রেখে সহজেই লক্ষ্য স্পর্শ করে বাংলাদেশ। দলের পক্ষে ওপেনার মুশশিদা খাতুন অপরাজিত ৩৯ রান করেন। এছাড়া নুজহাত তাসনিয়া ১০, অধিনায়ক নিগার সুলতানা ১২ রান করেন।

এর আগে প্রথম ম্যাচে ৮ এবং দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে জয় পায় বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে এবার ২১ নভেম্বর থেকে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইপর্বে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে পাকিস্তান-জিম্বাবুয়ে-থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

২১ নভেম্বর হারারেতে আসরের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা