ছবি: সংগৃহীত
খেলা

অস্ট্রেলিয়ার দরকার ১৭৩ রান

স্পোর্টস ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন নিজেকে ঠিকভাবে মেলে ধরতে পারেননি। তবে ফাইনাল ম্যাচে ব্যাট হাতে দলের প্রয়োজনের মিটিয়েছেন তিনি। একের পর এক চার ছয়ে তার ব্যাট হেসেছে, আর তাতেই বড় সংগ্রহও পেয়েছেন তার দল। প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠে অস্ট্রেলিয়াকে ১৭৩ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে কিউইরা।

রোববার (১৪ নভেম্বর) রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান তোলে কিউইরা। ব্যাট হাতে ১০ চার ও তিন ছয়ে ৪৮ বলে ৮৫ রান করেন উইলিয়ামসন। বল হাতে চার ওভারে ১৬ রান দিয়ে তিন উইকেট শিকার করেন জস হ্যাজলউড।

নিউজিল্যান্ড। মাত্র ২৮ রানের মাথায় ওপেনার ড্যারি মিচেলকে সাজঘরে ফেরান জস হ্যাজলউড। ৮ বলে এক ছক্কায় ১১ রান করে ম্যাথু ওয়েডের তালুবন্দি হন তিনি। তিনে আসা কেন উইলিয়ামসনের সঙ্গে ধীর গতির ব্যাট করেন আরেক ওপেনার মার্টিন গাপটিল। প্রথম ১০ ওভারে এক উইকেট হারিয়ে মাত্র ৫৭ রান তোলে কিউইরা।

১১তম ওভারে এসে জীবন পান উইলিয়ামসন। মিচেল স্টার্কের করা চতুর্থ বলে ফু্লটস পেয়ে ফাইনলেগের দিকে ছক্কা মারতে চেষ্টা করেন কিউই অধিনায়ক। কিন্তু সেখানে থাকা হ্যাজলউডের হাত ফসকে বলটি চার হয়ে যায়। ওই ওভারে টানা তিন চারে ১৭ রান তোলেন তিনি। জীবন পেয়ে ৩২ বলে ঝড়ো অর্ধশতক করেন কিউই ব্যাটার। যদিও তার অর্ধশতকের আগেই ওপেনার গাপটিলকে সাজঘরে ফেরান অ্যাডাম জাম্পা। ৩৫ বলে মাত্র ২৮ রান করেন তিনি।

তৃতীয় উইকেটের জুটিতে ক্রিজে আসা নতুন ব্যাটসম্যান গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে ঝড়ো ব্যাট চালান উইলিয়ামসন। এক পাশে ফিলিপস ধীর গতিতে এগোলেও অন্যপাশে একের পর এক চার ছক্কা হাঁকান তিনি। তাদের ৭৮ রানের বিশাল জুটি ভাঙন হ্যাজলউড। ১৭ বলে ১৮ রান করে ফেরেন ফিলিপস। একই ওভারের পঞ্চম বলে স্টিভেন স্মিথের ক্যাচে উইলিয়ামসনকে ফেরান এই পেসার। ১০ চার ও তিন ছয়ে ৪৮ বলে ৮৫ রান করেন তিনি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা