খেলা

বিশ্বকাপ জিততেই এসেছি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতার পরিষ্কার পরিকল্পনা নিয়েই আরব আমিরাতে এসেছি। সম্প্রতি এক প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, নিউজিল্যান্ডও আইসিসি টুর্নামেন্টে নিয়মিত ফাইনালে খেলছে। তিন সংস্করণেই অসাধারণ এক দল তারা। এমন একটি দলকে কখনোই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এছাড়া নিউজিল্যান্ডের ফাইনালে আসা আমার কাছে কোনো বিস্ময় না।

ফাইনালে অস্ট্রেলিয়ার তুরুপের তাস হতে পারেন কে? এমন এক প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, এটা অনেক বড় ম্যাচ। আমি মনে করি না, এটা একজনের ওপর নির্ভর করবে। সবাইকেই যার যার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। টুর্নামেন্টজুড়েই বিভিন্ন পরিস্থিতিতে আমাদের ১১ জনই দলের জয়ে অবদান রেখেছে। এটা খুবই তৃপ্তিদায়ক। ফাইনালে ব্যাটে-বলে পাওয়ার প্লেতে আপনি কেমন করবেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাওয়ার প্লের পারফরম্যান্সই ম্যাচের সুর বেঁধে দেয়। টস নিয়ে আমি ভাবছি না। আগে ব্যাট করি বা পরে, সেরাটাই খেলতে হবে।

নিউজিল্যান্ড প্রসঙ্গে অ্যারন ফিঞ্চ বলেন, সব বিভাগেই তারা সুশৃঙ্খল ও শক্তিশালী। তাদের ফিল্ডিং অসাধারণ। তাদের বিপক্ষে জিততে হলে ৪০ ওভারই আপনাকে ভালো খেলতে হবে। কেন উইলিয়ামসনের মতো দুর্দান্ত একজন নেতা আছে তাদের। যে কোনো পরিস্থিতিতে শেষ পর্যন্ত তারা লড়াই চালিয়ে যায়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা