ছবি: সংগৃহীত
খেলা

সাত ভেন্যুতে ২০২২ বিশ্বকাপের ম্যাচ

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ৭ ভেন্যু-ব্রিজবেন,গিলং, হোবার্ট, পার্থ, সিডনি, অ্যাডিলেড ও মেলবোর্নে অনুষ্ঠিত হবে।

২০২২ সালের বিশ্বকাপের দুই সেমিফাইনাল হবে ৯ ও ১০ নভেম্বর। প্রথমটি হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এবং দ্বিতীয়টি অ্যাডিলেড ওভালে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। আগামী বছরের ১৬ অক্টোবর থেকে শুরু হবে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে আজ এ তথ্য জানানো হয়েছে।

আইসিসি জানায়, অস্ট্রেলিয়ার সাতটি শহরে হবে এই টুর্নামেন্ট। তার মধ্যে ৯ নভেম্বর সিডনি ও ১০ নভেম্বর অ্যাডিলেডে হবে দু’টি সেমিফাইনাল। ফাইনাল হবে মেলবোর্নে। ২০২০ সালে নারী টি-২০ বিশ্বকাপের ফাইনালও হয়েছিল মেলবোর্নে। ম্যাচে রেকর্ড ৮৬ হাজার ১৭৪ দর্শক হয়েছিল।

আইসিসি আরও জানায়, নারী বিশ্বকাপের সাফল্য বিবেচনায় ২০২২ সালের বিশ্বকাপের সূচি তৈরি করা হয়েছে। টুর্নামেন্টে ১২টি দেশ সরাসরি খেলবে। আটটি দলকে যোগ্যতা অর্জন করতে হবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে ওমান ও জুন/জুলাইয়ে জিম্বাবোয়েতে হবে বাছাই পর্ব। নামিবিয়া, স্কটল্যান্ড, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ এবং আরও চারটি দেশ বাছাই পর্বে খেলবে।

চলতি বিশ্বকাপে সুপার টুয়েলভে ওঠা ১২ দল সরাসরিই খেলবে আগামী বিশ্বকাপে। এর মধ্যে র‌্যাংকিংয়ের সেরা আট দল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও আফগানিস্তান সরাসরি সুপার টুয়েলভে খেলবে।

সদ্য শেষ হওয়া ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বিশ^কাপে সর্বমোট ৪৫টি ম্যাচ হয়েছিলো। অষ্টম বিশ^কাপের সূচি আগামী বছরের শুরুতে ঘোষণা করা হবে। আপতত আগামী বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করেছেন আইসিসি ও আয়োজক অস্ট্রেলিয়া।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা