ছবি: সংগৃহীত
খেলা

টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: ফাইনালে ওঠার লড়াইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে রাত আটটায় মুখোমুখি হয়েছে পাকিস্তান-অস্ট্রেলিয়া।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান ক্রিকেট দল।

এই ম্যাচের জয়ী দল নিউজিল্যান্ডের সঙ্গে রোববার ফাইনালে অংশ নেবে।

অতীতে পাকিস্তান ও অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ফরম্যাটে ২৩ ম্যাচে মুখোমুখি হয়। তার মধ্যে ৯ ম্যাচে জয় পায় অস্ট্রেলিয়া আর ১৩ জয় পায় পাকিস্তান।

অতীত সমীকরণ ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় অস্ট্রেলিয়ার চেয়ে একধাপ এগিয়ে পাকিস্তান। মাঠের খেলা শেষ হওয়ার আগে হলফ করে বলা মুশকিল কে জিতবে। তবে জয়ের পাল্লা পাকিস্তানের পক্ষেই ভারি।

এক নজরে দেখে নেয়া যাক কোন দল কেমন একাদশ সাজিয়েছে

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হারিস রউফ ও শাহিন আফ্রিদি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা