খেলা

শুরুটা হলো না স্মরণীয়

ক্রীড়া প্রতিবেদক: চমক দেখাতে পারলো না বাংলাদেশ। ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৯৯তম অবস্থানে থাকা সেশেলসের বিপক্ষে ড্রয়ে চার জাতি ফুটবল টুর্নামেন্ট হলো শুরু। বুধবার (১০ নভেম্বর) শ্রীলঙ্কার কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশ ও সেশেলসের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে।

ভারী বৃষ্টিতে দুবার ম্যাচ পেছানোর কলম্বোয় খেলাটি রোদের দেখা পায়।

রোদেলা বিকেলে ম্যাচের শুরু থেকে ছন্দ নিয়ে খেলতে থাকে বাংলাদেশ। বল দখলে রেখে আক্রমণ সাজায় দল। তারই ধারাবাহিকতায় ম্যাচের ১৭ মিনিটে ওপেন-প্লেতে ইব্রাহিমের দুর্দান্ত গোলে লিড নেয় টাইগাররা।

ডিফেন্ডার টুটুল হোসেন বাদশার লম্বা পাসটা সাদের পা ছুঁয়ে চলে যায় ইব্রাহিমের পায়ে। সেশেলসের এক ডিফেন্ডারকে কাটিয়ে দৃষ্টিনন্দন শটে বল জালে জড়ান ইব্রাহিম।

জাতীয় দলের হয়ে উইঙ্গারের ক্যারিয়ারের দ্বিতীয় গোলে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেই যেন পুরো ছন্দে ছেদ পড়ে বাংলাদেশের। ধীরে ধীরে বলের দখল হারাতে থাকে দল। ম্যাচ ধরে ফেলে সেশেলস।

ম্যাচের ৬২ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ নষ্ট হয় সেশেলসের। ডি-বক্সের ভেতরে বলটা একা পেয়েও বারের বাইরে মেরে দেন দলের ফরোয়ার্ড রানডলফ বিন এলিজাবেথ। এতে স্বস্তি ফেরে বাংলাদেশের।

এর মিনিট দুয়েক পরে আরও একটি সুযোগ হাতছাড়া হয় আফ্রিকার দলটির। এবার কাউন্টার অ্যাটাক থেকে বল নিয়ে ডি-বক্সের সামনে থেকে প্রায় একই রকম ভুল করেন দলটির ফরোয়ার্ড ডিন স্টিফেন মথি।

এর মধ্যে কিছু হাতেগোনা সুযোগ তৈরি করতে সক্ষম হয় বাংলাদেশ, তবে সবই যেন ফিনিশিংয়ের অভাবে ব্যর্থ হয়ে ফেরে।

ম্যাচের ৮৭ মিনিটে সমতায় ফেরে সেশেলস। আচমকা শটে মুহূর্তেই ব্যবধান ১-১ করে ফেলে আফ্রিকার দলটি। লেব্রোসের গোলে সমতায় ফেরে তারা।

বড় ধাক্কার ঠিক মিনিট পরই ফিরে আসার সুবর্ণ সুযোগটি হাতছাড়া হয় লাল-সবুজদের। জামাল ভূঁইয়ার বাড়ানো পাসে জুয়েলের ক্রসে একেবারে সিক্স ইয়ার্ডের সামনে থেকে সুফিলের নেয়া হেডটা অদ্ভুতভাবে চলে যায় বারের উপর দিয়ে।

এখানেই শেষ হয়ে যায় ম্যাচ। ড্রর অস্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। পয়েন্ট ভাগাভাগি করে টুর্নামেন্ট শুরু করে দুই দল।

আর ড্রয়ে জাতীয় দলের হয়ে ক্যারিয়ার শুরু হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচ মারিও লেমসের।

এমন শুরু নিঃসন্দেহে ভোগাবে বাংলাদেশকে। চার জাতি টুর্নামেন্টে ফাইনালে খেলার আশা কিছুটা ধূসর হলো লাল-সবুজদের।


সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা