খেলা

রান না পেলেও স্ত্রী নিয়ে ফুরফুরা লিটন

ক্রীড়া ডেস্ক: লিটন দাস টি-টোয়েন্টি বিশ্বকাপে ফর্মে ছিলেন না। বেশিরভাগ খেলাতেই পাননি রান। টাইগাররা সবগুলো ম্যাচ হেরে শুন্য হাতে বাড়ি ফিরেছে বাংলাদেশ। তবে এখনও স্ত্রীকে নিয়ে ফুরফুরা মেজাজে ঘুরে বেড়াচ্ছেন লিটন।

দুই ধাপে দেশে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে ওই বহরে ছিলেন না ওপেনার লিটন দাস, অধিনায়ক মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম ও পেসার তাসকিন আহমেদ। তবে পাকিস্তান সিরিজের অনুশীলনের আগেই তাদের দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে, বিশ্বকাপে খারাপ ফর্মের জন্য তীব্র সব সমালোচনার শিকার হয়েছেন লিটন দাস। বিষয়টি নিয়ে ফেসবুকে সোচ্চার হয়েছিলেন লিটনের স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতাও।
এসবের মাঝেই ফেসবুকে ভাইরাল হয়েছে লিটন দাসের সস্ত্রীক একটি ছবি। যেখানে দেখা গেছে, স্ত্রী সঞ্চিতাকে নিয়ে দুবাই এক্সপোতে ঘুরছেন লিটন। মোবাইলে স্ত্রীর ছবি তুলছেন লিটন। ক্যামেরায় তাকিয়ে ছবির জন্য পোজ দিচ্ছেন সঞ্চিতা।

ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশ্বকাপে লিটনের ব্যর্থতার প্রসঙ্গ টেনে তার সমালোচনা করেছেন। অনেকে আবার সেই ব্যর্থতার কথা বলেই বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিয়েছেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা