খেলা

স্বাধীনতা পেলে কাজ করবো

ক্রীড়া প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের বাজে খেলাধুলার পর টনক পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র। রাসেল ডোমিঙ্গো, অ্যাশওয়েল প্রিন্স, ওটিশ গিবসন, রায়ান কুকদের ভবিষ্যৎ নিয়ে চলছে পর্যালোচনা। কোচ ডোমিঙ্গোকে সরানোর পাশাপাশি কয়েকটি ক্ষেত্রে দেশিয় কোচ নিয়োগ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এবার সেখানে যুক্ত হতে ইচ্ছে পোষণ করেছেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে মাশরাফি বলেছেন, এই মুহূর্তে দলের সঙ্গে কোনো দায়িত্বে যুক্ত হওয়ার ইচ্ছা তার নেই। তিনি এখনো অবসর নেননি এবং সামনে বিপিএলেও খেলতে চান। তবে ভবিষ্যতে জাতীয় দলের সঙ্গে তিনি শর্ত সাপেক্ষে যুক্ত হতে রাজি আছেন।

মাশরাফি বলেন, আমি কার সঙ্গে কাজ করবো, কিভাবে করবো, আমার কাজের ধরন কী হবে অথবা আমার কাজে অযাচিত হস্তক্ষেপ হবে কিংবা কেউ এসে বাঁ হাত দেবে- তা চলবে না। আমার জবাবদিহিতা এবং দায়বদ্ধতার একটি নির্দিষ্ট জায়গা থাকবে। আমি কাজ করলে সম্পূর্ণ ক্ষমতা নিয়ে করবো। প্রতিনিয়ত আমার কাজে ডিস্টার্ব হবে, ওই ধরনের কাজে আমি যাব না। আমাকে যদি কেউ চায়, তাহলে সেভাবে তারা আগে চিন্তা করুক। আমার নিজেকে নিয়ে চিন্তা নেই। তাদের (বিসিবি) কোনো সমস্যা আছে কি না, সেটা তাদের ভাবনা।

সাবেক অধিনায়ক বলেন, আমার অনেক কাজ আছে ভাই। ব্যক্তিগত কাজ। পারিবারিক কাজ। ছেলে-মেয়ে মানুষ করাও একটা কাজ। আর বিষয়টা এমন না যে তারা যা চাইবে সেইভাবে এক জায়গায় লেগে থাকবো। আমি যদি পরিবর্তন আনতে না পারি, তবে সেখান থেকে সরে আসব। মোদ্দা কথা, আমি ফুল অথরিটি নিয়ে কাজ করতে চাই। এমন কাজ আমি করবো না, যেখানে আমাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করা হবে। যেমন আপনারা বলেন, এখন নির্বাচক প্যানেল স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তাহলে সেই কাজ করার চেয়ে তো না করা ভালো।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা