খেলা

হারলেই হোচট খাবে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক: ভারত-পাকিস্তান মুখোমুখি মানে ক্রিকেটপ্রেমীদের মাঝে ভিন্ন আমেজ। ভিন্ন উন্মাদনা। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। ২৪ অক্টোবরের এ ম্যাচ পাকিস্তানের জন্য মহাগুরুত্বপূর্ণ।

প্রথম ম্যাচে হেরে গেলে সেমিফাইনালের যাত্রাটা শুরু হবে হোঁচট খেয়ে, এটা তো জানা কথাই। কিন্তু এর চেয়েও বড় ব্যাপার হচ্ছে, এ ম্যাচের হার টুর্নামেন্ট থেকেই বাদ করে দিতে পারে পাকিস্তানকে! অন্তত এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার ব্র্যাড হগ।

ভারতীয় ক্রিকেটার দীপ দাশগুপ্তের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে হগ জানিয়েছেন, যদি পাকিস্তান প্রথম ম্যাচেই ভারতের কাছে হেরে যায়, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আবার তাদের খেলতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। আমার মনে হয়, এরপর পাকিস্তান পরের পর্বে যেতে পারবে কি না, সেটাই তখন বড় প্রশ্ন হয়ে উঠবে। যদি ভারতের কাছে পাকিস্তান হারে, তাহলে হয়তো তারা ছিটকেই পড়তে পারে। তারপরও দেখা যাক, কী হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা