খেলা

আইপিএলের শিরোপা উঠছে কার ঘরে

ক্রীড়া ডেস্ক: আরিয়ানকাণ্ডে ভালো নেই শাহরুখ পরিবার। মাদক মামলা ছেলে জেলে। কয়েদি নাম্বার ৯৫৬। এ অবস্থায় মান্নাতে সুখে নেই শাহরুখ-গৌরি পরিবার। তবে আজ একটি আনন্দের সংবাদ হতে পারে। কেননা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)র ফাইনালে উঠেছে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শিরোপা জিতলে কিছুটা হলেও শান্তি পাবেন।

ফাইনালে হারের রেকর্ড ধোনির সবচেয়ে বেশি। এবার দিয়ে নবমবার টি-টোয়েন্টি প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী মঞ্চে উঠেছে মহেন্দ্র সিং ধোনিরা। অথচ শিরোপা মোটে তিনটি। অর্থাৎ, আগে পাঁচবার ফাইনাল হারের দুঃখ বইতে হয়েছে তাদের। যদিও অতীত ইতিহাসের ব্যর্থতার খাতা ফেলে সাফল্যের আলোতে শিরোপা সংখ্যা ‘চার’ গুনতে দ্বিধা কীসের ধোনিদের?

শিরোপার হিসাব-নিকাশ আজই (শুক্রবার) চূড়ান্ত হয়ে যাবে। করোনার কারণে বন্ধ থাকায় এবারের আইপিএলের সময়টা দীর্ঘ হয়েছে। অনেক অপেক্ষা শেষে শ্রেষ্ঠত্বের মুকুট চেন্নাই না কলকাতার মাথায় উঠছে, জানা যাবে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়ে যাওয়া ফাইনালে। দুবাইয়ের বারুদে ফাইনাল সরাসরি দেখা যাবে গাজী টিভি ও স্টার স্পোর্টস ১ চ্যানেলের পর্দায়।

এই ফাইনাল খেলার কারণেই এখনও বাংলাদেশ দলে যোগ দেননি সাকিব। যদিও কলকাতার একাদশে তার সুযোগ পাওয়াটা ‘যদি’ ‘কিন্তু’র ওপর দাঁড়িয়ে। আন্দ্রে রাসেল ফিট হয়ে উঠলে কপাল ‍পুড়তে পারে বাংলাদেশি অলরাউন্ডারের। হ্যামস্ট্রিং চোটে কেকেআরের শেষ ছয় ম্যাচ খেলতে পারেননি ক্যারিবিয়ান হার্ডহিটার ব্যাটার। ফাইনালেও তাকে নিয়ে সংশয় আছে। তবে রাসেল ফিরলে সাকিবের বাদ পড়ার সম্ভাবনাই বেশি।

যদিও কলকাতার কোয়ালিফায়ার খেলার পথে সাকিবের অবদান অনেক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এলিমিনেটর ম্যাচে নিয়ন্ত্রিত বোলিংয়ের পর রান তাড়া করতে নেমে গুরুত্বপূর্ণ সময়ে তার বাউন্ডারিতেই জয়ের পথ তৈরি হয়েছিল কলকাতার। যদিও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে কোয়ালিফায়ারে সুবিধা করতে পারেননি বাঁহাতি অলরাউন্ডার। রাসেল ফিট হয়ে না উঠলে ফাইনালেও দেখা যেতে পারে সাকিবকে।

চেন্নাই-কলকাতা এর আগেও মুখোমুখি হয়েছিলো ফাইনাল। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ের শিরোপা নির্ধারণী মঞ্চে দল দুটি খেলেছিলো ২০১২ সালে। সেবারের লড়াইয়ে চেন্নাইয়ের হৃদয় ভেঙে উৎসব করেছিল কলকাতা। এবারের লড়াই জিতবে কে, জানা যাবে আজই!

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা