খেলা

সিএ চেয়ারম্যানের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর শুরুর মাত্র চারদিন আগে পদত্যাগ করলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান আর্ল এডিংস। বোর্ডের বার্ষিক সাধারণ সভার ২৪ ঘণ্টা আগে এডিংসের পদত্যাগের বিষয়টি এক বিবৃতি দিয়ে জানায় সিএ।

এডিংসের পরিবর্তে অর্ন্তবর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন ডিরেক্টর রিচার্ড ফ্রেডেনস্টেইন । নতুন চেয়ারম্যান দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। শুধু চেয়ারম্যান পদ থেকেই নয়, বোর্ডের অন্যান্য দায়িত্বও থেকে পদত্যাগ করেন এডিংস।

গত ১৩ বছর ধরে সিএ’এর একজন বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এডিংস। আর ২০১৮ সাল থেকে চেয়ারম্যান পদে ছিলেন তিনি। ২০১৮ সালে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকায় বল-টেম্পারিং কেলেঙ্কারির পর সিএ চেয়ারম্যানের পদ থেকে সড়ে দাঁড়ান ডেভিড পিভা। এরপরই দায়িত্ব নেন এডিংস।

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। সুপার টুয়েলভে লড়বে অস্ট্রেলিয়া। আগামী ২৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে অস্ট্রেলিয়া।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা