খেলা

আইরিশদের সঙ্গেও পারলো না টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক: না, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতিটা ভালো হলো না বাংলাদেশের। পারলো না আয়ারল্যান্ডকে হারাতে। ১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৪৪ রানেই শেষ হয়ে যায় ২০টি ওভার। ১০ উইকেট খুইয়ে ৩৩ রানে হেরেছে টাইগার বাহিনী। ফলে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে হারের স্বাদ পেলো বাংলাদেশ।

এর আগে বিশ্বকাপ মিশনে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ লড়াই করে বাংলাদেশ। কিন্তু শেষের নাটকীয়তায় হেরে যায় টাইগাররা। বাংলাদেশের দেওয়া ১৪৮ রানের জবাবে একপর্যায়ে ৮০ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিলো শ্রীলঙ্কা। তবে শেষ দিকে দুর্দান্ত ব্যাটিংয়ে ৪ উইকেটে জয় তুলে নেয় লঙ্কানরা।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে মাত্র ৪ জন দুই অঙ্কের ঘরে পা রাখে। তাদের মধ্যে নুরুল হাসান ২৪ বলে ৩৮, সৌম্য সরকার ৩০ বলে ৩৭, আফিফ হোসাইন ১৬ বলে ১৭ ও তাসকিন আহমেদ ১১ বলে ১৪ রান করেন।

তা ছাড়া মোহাম্মদ নাঈম ৩, লিটন দান ১, মুশফিকুর রহিম ৪, শামীম হোসাইন ১, মেহেদি হাসান ৯, নাসুম আহমেদ শূন্য ও মুস্তাফিজুর রহমান ৭ রান করেন।

আয়ারল্যান্ডের পক্ষে মার্ক অ্যাডায়ার ৩, ক্রেগ ইয়াং ২, জোশ লিটল ২, সিমি সিং ১ ও বেন হোয়াইট ১টি করে উইকেট নেন।

বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর ১২টায় শেখ জায়েদ স্টেডিয়ামের গ্রাউন্ড টুতে আগে ব্যাট করে তিন উইকেটে ১৭৭ রানের সংগ্রহ করে আয়ারল্যান্ড। আইরিশদের পক্ষে গ্যারেথ ডেলেনি ৫০ বলে ৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বলবার্নি। ওপেনিং করতে নেমে অধিনায়ক ও পল স্টার্লিং দারুণ শুরু এনে দেন আয়ারল্যান্ডকে।

১৬ বলে ২২ রান করে চতুর্থ ওভারের শেষ বলে আউট হন স্টার্লিং। তার উইকেট তুলে নেন নাসুম আহমেদ।

বাংলাদেশের হয়ে মুস্তাফিজ ও শরীফুল ব্যয়বহুল ছিলেন। ফিজ চার ওভারে দেন ৪০ আর শরীফুল দেন ৪১। নাসুম ৩ ওভারে ৩৩ রান দিয়ে এক উইকেট নেন। তাসকিন চার ওভারে ২৬ রান দিয়ে নেন দুই উইকেট।

বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), নাইম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন।

আয়ারল্যান্ড দল: অ্যান্ড্রু বালবর্নি, মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, জোশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, কেভিন ও'ব্রায়েন, নিল রক, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেগ ইয়াং।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা