খেলা

জেলে যেতে হবে লুকাসকে

ক্রীড়া প্রতিবেদক: আদালতের আদেশ অমান্য করায় বায়ার্ন মিউনিখ ও ফ্রান্সের ডিফেন্ডার লুকাস এরনঁদেজকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার (১৯ অক্টোবর) এ তারকা ফুটবলারকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। পরের ১০ দিনের মধ্যে স্বেচ্ছায় নিজের পছন্দের কারাগারে যেতে বলা হয়েছে তাকে।

মূলত স্ত্রীর বিরুদ্ধে সহিংসতার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার ঘটনায় এই শাস্তি পেতে যাচ্ছেন এরনঁদেজ।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে আথলেটিকো মাদ্রিদে থাকাকালীন বান্ধবী আমেলিয়া ইয়োরেন্তের সঙ্গে বিবাদে জড়ান এরনঁদেজ, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। সে সময় এরনঁদেজের আঘাতে আমেলিয়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন।

বান্ধবীকে লাঞ্ছিত করার জন্য এরনঁদেজকে ৩১ দিনের জনসেবামূলক কাজের সাজা দেওয়া হয় এবং আমেলিয়ার ৫০০ মিটারের মধ্যে না থাকতে এরনদেঁজকে আদেশও দিয়েছিলেন আদালত।

কিন্তু আদালতের আদেশ অমান্য করে আমেলিয়াকেই সে সময় বিয়ে করেন এরনঁদেজ। বিয়ের পর ওই বছরই আইনের বেড়াজালে ফেঁসে যান এরনঁদেজ।

আদেশ অমান্য করায় এরনঁদেজকে তখন গ্রেফতার করা হয়। ২০১৯ সালে তাকে ছয় মাসের স্থগিত কারাদণ্ড দেয় আদালত। ফরাসি এই ডিফেন্ডার তখন আপিল করলেও হেরে যান।

২০১৯ সালে বায়ার্নে যোগ দেন এরনঁদেজ। ফ্রান্সের হয়ে ২৯ ম্যাচ খেলেছেন তিনি। ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। গত রোববার উয়েফা নেশন্স লিগে ফ্রান্সের জয়ী দলের একাদশেও খেলেছেন এই তারকা।

তথ্যসূত্র: বিবিসি

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা