খেলা

উরুগুয়েকে বিধ্বস্ত করলো ব্রাজিল

স্পোটর্স ডেস্ক: বিশ্বকাপ বাছাই পর্বে নেইমারের এক নৈপুণ্যে উরুগুয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল। শুক্রবার (১৫ অক্টোবর) সেলেসাওদের ৪ গোলের তিনটিতেই অবদান ছিল নেইমারের। আর ১টি গোল নিজে করেছেন তিনি।

জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেলো ব্রাজিল। ১১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩১। বলাবাহুল্য, লাতিন আমেরিকা অঞ্চলে ব্রাজিল রয়েছে সবার শীর্ষে।

ম্যাচের ১০ম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন নেইমার জুনিয়র। ফ্রেডের থ্রু বল ধরে ছয় গজ বক্সের ভেতর থেকে গোল করেন তিনি। ৮ মিনিট পর বাঁ পায়ের দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনহা।

৩৯ মিনিটে নেইমারের আরও একটি দারুণ প্রচেষ্টা থামিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক। ৪৪তম মিনিটে গোল পেতে পারত উরুগুয়েও। কিন্তু ব্রাজিল গোলরক্ষকের কল্যাণে কোনো গোল হজম করতে হয়নি তাদের। মাথিয়ান ভেকেনার হেড থামিয়ে দেন তিনি। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

ম্যাচের ১০ম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন নেইমার জুনিয়র। ফ্রেডের থ্রু বল ধরে ছয় গজ বক্সের ভেতর থেকে গোল করেন তিনি। ৮ মিনিট পর বাঁ পায়ের দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনহা।

৩৯ মিনিটে নেইমারের আরও একটি দারুণ প্রচেষ্টা থামিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক। ৪৪তম মিনিটে গোল পেতে পারত উরুগুয়েও। কিন্তু ব্রাজিল গোলরক্ষকের কল্যাণে কোনো গোল হজম করতে হয়নি তাদের। মাথিয়ান ভেকেনার হেড থামিয়ে দেন তিনি।

বিরতি থেকে ফিরে ৬৮তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন রাফিনহা। নেইমারের বাড়ানো বলে ডান পায়ের শটে ব্যবধান ৩-০ করেন তিনি। ৭৭তম মিনিটে ব্যবধান কমান লুইস সুয়ারেজ। বক্সের বাইরে এন্থনি ফাউল করলে ফ্রি কিক পায় উরুগুয়ে। দারুণ শটে গোল করেন সুয়ারেজ।

ম্যাচের ৮৩মিনিটে আবারও ব্যবধান বাড়ান গাভি। নেইমারের বাড়ানো বলে হেডে গোল করেন তিনি। ভিএআরের সিদ্ধান্তেও গোলটি বহাল থাকে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা