ক্রিস গেইল
খেলা

নিউজিল্যান্ডকে এক হাত নিলেন গেইল

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের পক্ষে টুইট করেছেন ক্রিস গেইল, যা পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের হৃদয় কেড়ে নিয়েছেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) এক টুইটবার্তায় তিনি লিখেছেন— ‘আমি কালই পাকিস্তান যাচ্ছি। আমার সঙ্গে কে যাচ্ছে?’ গেইলের এই এক লাইনের টুইট হু হু করে ছড়িয়ে পড়ছে পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায়।

গেইলের টুইটটি পাকিস্তানের টুইটার ট্রেন্ডিংয়ে শীর্ষে অবস্থান করছে এখন। নেটিজেনদের মতে, ছোট্ট এই টুইটে নিউজিল্যান্ডকে ‘উচিত শিক্ষা’ দিয়েছেন গেইল।

গেইলের টুইটে রিটুইট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। দেশটির ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্টরাও অংশ নিয়েছেন। টুইটটি গোটা ক্রিকেটবিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে।

রিটুইটে অভিজ্ঞ পাক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ লিখেছেন— তোমাকে স্বাগতম গেইল। তুমি সত্যিকারের চ্যাম্পিয়ন। পাকিস্তানের পক্ষ থেকে তোমাকে জানাই ভালোবাসা।

পাক পেসার মোহাম্মদ আমির লিখেছেন— দেখা হবে কিংবদন্তি।

সত্যি সত্যি গেইল পাকিস্তানে যাচ্ছেন? এমন প্রশ্নও উঠেছে। তবে বিশ্লেষকরা বলছেন, এমন টুইট করে গেইল নিরাপত্তার অজুহাত তুলে নিউজিল্যান্ডের সিরিজ বাতিল করার সিদ্ধান্তের কটাক্ষ করলেন। ক্রিকেটের ভেন্যু হিসেবে পাকিস্তানকে নিরাপদ প্রমাণ করার প্রয়াস নিয়েছেন গেইল।

১৮ বছর পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েও খেলতে পারেনি নিউজিল্যান্ড ক্রিকেট দল। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজ শুরুর ঠিক দেড় ঘণ্টা আগে নিরাপত্তা হুমকি মনে করে হঠাৎ করেই সফর বাতিল করেছে নিউজিল্যান্ড।

সফরে রাওয়ালপিন্ডি ও লাহোরে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল কিউইদের।

ভারতের এক পত্রিকার মাসখানেক আগের পুরনো খবরে ভয় পেয়ে সফর বাতিল করেছে নিউজিল্যান্ড— এমনটিই জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

বিশ্লেষকদের মতে, কিউইদের এমন কাণ্ডে পাকিস্তানের ক্রিকেট যেন ৬-৭ বছর পেছনে ফিরে গেছে। ফের নিরাপত্তা ইস্যুতে শঙ্কার মুখে পড়েছে আয়োজক হিসেবে পাকিস্তানের ভবিষ্যৎ।

এদিকে বাবর আজমদের এমন কঠিন সময়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে ক্যারিবীয় ব্যাটিং জায়ান্ট ক্রিস গেইল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা