খেলা

আফগানের টার্গেট ১৫৬

নিজস্ব প্রতিবেদক: ১৫৫ রানেই গুটিয়ে গেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এর ইনিংস। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তানের বিরুদ্ধে শুরুটা ভালো করলেও ক্রমেই উইকেট হারায় বাংলাদেশ। ৪৭ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৫৫ রান করে স্বাগতিকরা। আফগানের বিরুদ্ধে ৮২ বলে ৩৭ রান করেন আব্দুল্লাহ আল মামুন।

বিশের কোটা ছাড়ান শুধু আব্দুল্লাহ আল মামুন ৩৭ ও ইফতিখার হোসাইন ২৬ রান।

রোববার (১৯ সেপ্টেম্বর ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাট করে এ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

বাংলাদেশের উইকেটের পতন: এতে মাহফুজুল ইসলাম ৩৯ বলে ১১ রান, ইফতেখারুল ইসলাম ৪০ বলে ২৬ রান, আরিফুল ইসলাম ৪ বলে এক রান, এইচ মোল্লা ১৫ বলে ২ রান, এসএম মেহেরুব ১০ বলে ৮ রান, তাহজিবুল ইসলাম ২২ বলে ১৫ রান, আব্দুল্লাহ আল মামুন ৮২ বলে ৩৭ রান, নাঈমুর রহমান ৪৯ বলে ১৬ রান, মুশফিক হাসান ২ বলে শূন্য রানে আউট হলেও অপরাজিত থাকেন আশিকুর জামান।

উইকেট সংগ্রহ: বিলাল সামি ৮ ওভার বল করে ২৪ রানে নিয়েছেন ৩ উইকেট, নানজিয়ালিয়া খারুতি ৯ ওভার ৪ বলে ২৭ রানে দিয়ে ৩ উইকেট, ইজহারুলহক নাভেদ ১০ ওভার বল করে ২৫ রানে নিয়েছেন ২ উইকেট, শহিদুল্লাহ হাসানি ৮ ওভারে ২৫ রানে নিয়েছেন ২ উইকেট, নাভেদ জাদরান ৯ ওভারে ২৬ ও মুহাম্মাদুল্লাহ নজিবুল্লাহ ১ ওভারে ৮ রান দিয়ে কোন উইকেট পাননি।

আফগানিস্তান একাদশ: সুলাইমান আরবজাই, ইসহাক জাজাই, বিলাল আহমেদ, মুহাম্মদুল্লাহ নজিবুল্লাহ, নানজিয়ালিয়া খারুতি, ইজাজ আহমেদ (অধিনায়ক), শহিদুল্লাহ হাসানী, বিলাল সামি, নাভেদ জাবরান, সাবাউন বারানো, ইজহারুলহক নাভেদ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা