খেলা

এশিয়ান কাপে মিশন শুরু সাবিনাদের

ক্রীড়া প্রতিবেদক: এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ। প্রথম ম্যাচে সাবিনাদের প্রতিপক্ষ জর্ডান। বাংলাদেশ সময় বিকাল ৪টায় উজবেকিস্তানের বানিওদকর স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, প্রতিপক্ষ কঠিন হলেও জর্ডানের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত আমরা। আশা করছি খুব ভালো একটা ম্যাচ দেশবাসীকে উপহার দিতে পারবো। দেশবাসীর কাছে দোয়া প্রার্থী।

প্রস্তুতি ভালো হওয়ায় বাছাইপর্বেও ভালো কিছুর প্রত্যাশা বাংলাদেশ দলের। টুর্নামেন্টের আগে প্রস্তুতিতে কোন ঘাটতি ছিলো না বলেই জানালেন মেয়েদের অভিজ্ঞ কোচ ছোটন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এই মহামারীর সময়ে মেয়েদের প্রশিক্ষণের জন্য খেলার মাঠ ও আবাসনের ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করেছে। অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত কভিড ১৯ প্রটোকল পালন করায় আমাদের প্রশিক্ষণের ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সর্বক্ষণ মেয়েদের সকল সুযোগ সুবিধার কথা বিবেচনা করেছে বিধায় আমাদের এই প্রতিযোগিতায় আসার পূর্ব প্রস্তুতির ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হয়নি।

প্রতিযোগিতার দুই ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষরা শক্তিধর। তবে তাদের বিপক্ষে নিজেদের সেরাটা দিতেই প্রস্তুতি নিয়েছে লাল-সবুজরা।

এ প্রসঙ্গে ছোটন বলেন, উজবেকিস্তান আসার পূর্বে আমরা নেপালের বিপক্ষে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছি। আমি বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দল ও ফেডারেশনের পক্ষ থেকে আবারও অল নেপাল ফুটবল এসোসিয়েশন কে ধন্যবাদ জানাতে চাই এই দুটি ম্যাচ আয়োজন করার জন্য। এতে করে আমাদের মেয়েদের মাঠের ভুল ত্রুটিগুলো খুঁজে বের করে কাজ করার সুযোগ হয়েছে।

দলের অন্যতম ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকারও নিজেদের পিছিয়ে রাখছেন না, এটা সত্য প্রতিপক্ষরা শারীরিকভাবে শক্তিধর। তবে আমরাও কোন অংশে পিছিয়ে নেই। আমরা কঠোর পরিশ্রম করেছি। ওরা চেষ্টা করবে,আমরাও করবো। ভালো প্রস্তুতি নিয়ে এখানে এসেছি। আমরা জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামবো। একজন স্ট্রাইকার হিসেবে আমার লক্ষ্য থাকবে গোল করার।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা