সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

আফগান সীমান্তে ৭ পাকিস্তানি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগান সীমান্তের কাছে অবস্থিত পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর গাড়িতে বোমা হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত হয়েছে।

আরও পড়ুন : গাজায় নিহত ছাড়াল ৩৭ হাজার

পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলায় একটি উন্নত বিস্ফোরক ডিভাইসের দিয়ে হামলা চালানো হয়। এতে ছয়জন সেনা সদস্য এবং এক সেনা কর্মকর্তা নিহত হন। সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন : কাশ্মিরে হামলায় বাস খাদে, নিহত ৯

লাক্কি মারওয়াতের এক পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণের ঘটনায় সেনাবাহিনীর গাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

তিনি আরও বলেন, আমরা খবর পেয়েছি যে, বিস্ফোরণের পর ওই গাড়িতে আগুন ধরে গেছে। তবে ওই কর্মকর্তা নিজের পরিচয় প্রকাশ করেননি।

পার্বত্য খাইবার পাখতুনখোয়া প্রদেশে দীর্ঘদিন ধরেই পাকিস্তানি তালেবান এবং জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর স্থানীয় শাখার সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে।

আরও পড়ুন : শপথ নিলেন মোদি

খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসী হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লাক্কি মারওয়াত জেলা। রোববারের হামলার ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত, ২০২১ সালে তালেবান প্রতিবেশী আফগানিস্তানের ক্ষমতায় বসার পর থেকেই পাকিস্তানে হামলার ঘটনা বেড়ে গেছে। গত বছর পাকিস্তানে ২৯টি আত্মঘাতী হামলার খবর পাওয়া গেছে। এতে মোট ৩২৯ জন নিহত হয়েছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এ তথ্য নিশ্চিত করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা