সংগৃহীত
লাইফস্টাইল

চিকেন আফগানি কাবাব তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: আফগানের লোকেরা সাধারণত রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন না। বাড়িতেই তৈরি করেন সব রকম খাবার। বিশেষ রন্ধনশৈলীর জন্য তাদের সুনাম রয়েছে।

আরও পড়ুন: মুরগির মাংসের তেহারি’র রেসিপি

তৈরি করতে যা লাগবে

৫০০ গ্রাম চিকেন ( ছোট করে পিস করা), হলুদগুঁড়া, গোলমরিচের গুঁড়া, গরম মশলাগুঁড়া, কয়েকটা আমন্ড, কাঁচা মরিচ, পরিমাণ মতো পানি, টক দই, আদাবাটা, রসুনবাটা, লবণ (পরিমাণ মতো), ফ্রেশ ক্রিম, কসৌরি মেথি, সাদা তেল, গলানো মাখন।

যেভাবে তৈরি করবেন

চিকেন লেগ পিসগুলো পানিতে ভালো ভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছুরি দিয়ে মাংসের গায়ে চিরে দিতে হবে। আমন্ড পানিতে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে মিক্সিতে আমন্ড, কাঁচা মরিচ আর সামান্য পানি দিয়ে পেস্ট করে নিতে হবে। এবার বাটিতে টক দই, আদাবাটা, রসুনবাটা, হলুদগুঁড়া, গোলমরিচগুঁড়া, গরম মশলাগুঁডা, আমন্ড- কাঁচা মরিচ পেস্ট, ফ্রেশ ক্রিম, কসৌরি মেথি, লবণ ও অল্প সাদা তেল একসঙ্গে মেরিনেট করে নিতে হবে। মেরিনেট করা চিকেনের পিসগুলোয় মশলার এ মিশ্রণটি মাখিয়ে ৩ ঘণ্টা ফ্রিজে রাখতে হবে। এবার প্যানে ঘি ব্রাশ করে ঢাকা দিয়ে এপিঠ-ওপিঠ ভাজতে হবে।

আরও পড়ুন: শুঁটকি ভর্তা তৈরির রেসিপি

২৫০ ডিগ্রি সেলসিয়াসে মাইক্রোওয়েভ প্রি-হিট করে রাখতে হবে। মাইক্রোওয়েভ গ্রিলের উপর মশলা মাখানো লেগ পিসগুলো ট্রেতে পাশাপাশি সাজিয়ে প্রি-হিট করা ওভেনে দিতে হবে। প্রথম দিকে ২-৩ বার ২৫০ ডিগ্রি সেলসিয়াসে রোস্ট করে নিয়ে ১০ মিনিট পর পর ট্রে বের করে চিকেনগুলো উল্টে পাল্টে দিতে হবে। মাঝে মাঝে মাংসের গায়ে মাখন ব্রাশ করে দিতে হবে। শেষ দিকে তাপমাত্রা কমিয়ে ২০০ ডিগ্রি সেলসিয়াসে রোস্ট করে নিতে হবে। যতক্ষণ না চিকেন ভালো ভাবে রান্না হচ্ছে ততক্ষণ একই তাপমাত্রায় রাখতে হবে। চিকেনের গায়ে পোড়া পোড়া দাগ হয়ে এলে ওভেন বন্ধ করে পুদিনা চাটনির সঙ্গে পরিবেশন করুন এই কাবাব।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা