খেলা

৬ উইকেটে ৮২ রান যুবাদের

ক্রীড়া প্রতিবেদক: ৮২ রান তুলতেই ৬ উইকেট খুইয়েছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তানের বিরুদ্ধে শুরুটা ভালো করলেও ক্রমেই উইকেট হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

রোববার (১৯ সেপ্টেম্বর ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাট করছে স্বাগতিকরা।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও ৪৮ রানে প্রথম ও ৪৯ রানে দ্বিতীয় ও ৫০ রানে তৃতীয় উইকেটের পতন হয়।

বাংলাদেশের উইকেটের পতন: এতে মাহফুজুল ইসলাম ৩৯ বলে ১১ রান, ইফতেখারুল ইসলাম ৪০ বলে ২৬ রান, আরিফুল ইসলাম ৪ বলে এক রান, এইচ মোল্লা ১৫ বলে ২ রান, এসএম মেহেরুব ১০ বলে ৮ রান, তাহজিবুল ইসলাম ২২ বলে ১৫ রান করে আউট হয়েছেন।

উইকেট সংগ্রহ: বিলাল সামি ৮ ওভার বল করে ২৪ রানে নিয়েছেন ৩ উইকেট, নানজিয়ালিয়া খারুতি ৬ ওভার বল করে ২০ রানে নিয়েছেন ১ উইকেট, ইজহারুলহক নাভেদ ১ ওভার বল করে ৭ রানে নিয়েছেন ১ উইকেট।

আফগানিস্তান একাদশ: সুলাইমান আরবজাই, ইসহাক জাজাই, বিলাল আহমেদ, মুহাম্মদুল্লাহ নজিবুল্লাহ, নানজিয়ালিয়া খারুতি, ইজাজ আহমেদ (অধিনায়ক), শহিদুল্লাহ হাসানী, বিলাল সামি, নাভেদ জাবরান, সাবাউন বারানো, ইজহারুলহক নাভেদ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা