খেলা

ইপিএল খেলতে মুখিয়ে তামিম

স্পোর্টস ডেস্ক: ২০ ওভারের নেপাল এভারেস্ট প্রিমিয়ার লিগ-ইপিএল খেলতে বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল মুখিয়ে রয়েছেন। তামিম এবার ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের হয়ে মাঠে নামবেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গ্লাডিয়েটর্সের পেইজে ভিডিও বার্তা দিয়েছেন তিনি।

তামিম ওই বার্তায় বলেন, ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের অংশ হয়ে আমি উচ্ছসিত। ইপিএলে খেলতে মুখিয়ে আছি। আপনাদের সঙ্গে দ্রুতই দেখা হবে।

তামিম ইকবাল আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন। কারণ তিনি দেশের হয়ে গেল ৩টি সিরিজে খেলেননি। তাই অনুশীলনের ঘাটতি এবং গত সিরিজগুলোকে তার জায়গায় যারা খেলেছেন তাদের সুযোগ দিতেই বিশ্বকাপ না খেলার সিদ্বান্ত নেন তিনি। তবে ইপিএলে খেলবেন তামিম।

ইপিএলের এবারের আসর আগামী ২৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে। ৯ অক্টোবর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা