খেলা

আজ মাঠ কাঁপাতে পারেন রোনালদো

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ে হলুদ কার্ডের খাঁড়ায় পড়ে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় একটু আগেভাগেই ম্যানচেস্টারে চলে এসেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাই আজ ওল্ড ট্র্যাফোর্ডে নিউক্যাসলের বিপক্ষে পর্তুগিজ তারকার দ্বিতীয় ম্যানইউ অভিষেক হয়ে যেতে পারে। প্রথম পর্বে ইউনাইটেডের পক্ষে ১১৮ গোল করেছিলেন তিনি।

তবে এখন তার বয়স ৩৬। এই বয়সেও কি সেই পুরোনো ধার দেখা যাবে! রোনালদো অবশ্য হুঙ্কার দিয়েছেন, ইউনাইটেডে ছুটি কাটাতে আসেননি তিনি!

দ্বিতীয় অধ্যায় শুরুর আগে ক্লাবের সুদিন ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন রোনালদো।

গত বৃহস্পতিবার ম্যানইউর ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মাঠে নামার জন্য প্রস্তুত তিনি। আর ওল্ড ট্র্যাফোর্ডে তিনি ফিরেছেন প্রথমবারের মতো পারফর্ম করার চ্যালেঞ্জ নিয়ে, এই কারণেই আমি এখানে। আমি এখানে ছুটি কাটাতে আসিনি...আগের সময়টা ভালো ছিল। গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছিলাম। অনেক বছর আগে আমি এই জার্সি পরতাম। আমি এখানে আবারও জিততে এসেছি। আমার সেই সামর্থ্য আছে, আমার সতীর্থদেরও। আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।

২০০৩-০৯ পর্যন্ত ছয় মৌসুম ম্যানইউতে তিনটি লিগ শিরোপা ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ আটটি ট্রফি জিতেছিলেন তিনি। এই ক্লাবে থাকার সময়ই প্রথম ব্যালন ডি'অর জিতেছিলেন। দ্বিতীয় পর্বে আগামী তিন-চার বছর দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন বলেও মনে করছেন তিনি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা