খেলা

আফগান ক্রিকেটের কাণ্ডারি নবী

ক্রীড়া ডেস্ক: বিদ্রোহী গোষ্ঠী ক্ষমতা দখলের পর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে আফগানিস্তানের ক্রীড়াঙ্গন। নারী ক্রিকেট দল বিলুপ্ত হওয়ার পথে। সে ঘটনায় অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট খেলার সুযোগটা হাতছাড়া হচ্ছে তাদের। এদিকে কাল টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন রশিদ খান।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এরপরই নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে মোহাম্মদ নবীকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গড়ার সময় নেওয়া হয়নি রশিদ খানের মতামত। আর অধিনায়কত্ব ছাড়ার পেছনে এটাকেই কারণ হিসেবে বলছেন এই লেগ স্পিনার। টুইটারে রশিদ লিখেছেন, ‘একজন অধিনায়ক এবং দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে দল বাছাইয়ের অংশ হওয়ার অধিকার আমার আছে। কিন্তু দল বাছাইয়ের সময় নির্বাচক কমিটি এবং এসিবি আমার কোনো মতামত নেয়নি। আমি এ জন্য আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। আফগানিস্তানের হয়ে খেলা সব সময়ই আমার জন্য গর্বের বিষয়।’

অধিনায়কত্ব পেয়ে উচ্ছ্বসিত নবী টুইটারে লিখেছেন, ‘এমন সংকটময় সময়ে দলকে নেতৃত্ব দেওয়ার ঘোষণা দেওয়ার এসিবির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। ইনশা আল্লাহ আমরা সবাই মিলে সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের জন্য ভালো কিছু করতে পারব।’

আফগানিস্তানের বিশ্বকাপ দল বাছাইয়ের নির্বাচক কমিটিতে ছিলেন রশিদ জাদরান, মীর মুবারেজ ও ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজউল্লাহ ফাজলি।

আগামী ২৫ অক্টোবর প্রথম রাউন্ড পেরিয়ে আসা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আফগানিস্তানের বিশ্বকাপযাত্রা। আফগানিস্তানের গ্রুপে রয়েছে প্রথম রাউন্ড থেকে আসা দুটি দল, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা