খেলা

বাছাই পর্বের শীর্ষে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক: জয়োল্লাস চলছে এখন ব্রাজিল শিবিরে। পেরুকে ২-০ গোলে পরাজিত করায় এই উল্লাস। আর তাই আক্ষরিক অর্থেই আকাশে উড়ছে সেলেসাওরা। ব্রাজিল বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে শতভাগ জয়ের ধারা বজায় রেখেছে তারা। ২৪ পয়েন্ট নিয়ে বাছাই পর্বে ৮টি ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট তালিকায় সবার শীর্ষে এখন ব্রাজিল।

একইদিনে বাংলাদেশ সময় শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত ম্যাচে ৮ ম্যাচ খেলে আর্জেন্টিনার সংগ্রহ ১৮ পয়েন্ট।

করোনার জটিলতার কারণে ব্রাজিলকে খেলতে হয়েছে দলের গুরুত্বপূর্ণ ৯ জন খেলোয়াড়কে ছাড়াই। তবে কোনও কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি সেলেসাওদের সামনে। থিয়গো সিলভা, গাব্রিয়েল জেসুস, আলিসনদের ছাড়াই জয়ের ধারা সচল রেখেছে ব্রাজিল।

প্রতিপক্ষ পেরুকে বেশিরভাগ সময় আক্রমণ ঠেকাতেই ব্যস্ত থাকতে হয়েছে। সুযোগ পেয়ে মাঝেমধ্যে ব্রাজিলের রক্ষণে হানা দিলেও সুবিধা করতে পারেনি। বিপরীতে শুরু থেকেই আক্রমণাত্মক ব্রাজিলের প্রথম সুযোগটা আসে দশম মিনিটে। তবে মাহেন্দ্রক্ষণ রঙিন করে তোলেন ১৪ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেয়া রিভেইরো। নেইমারের এসিস্টে চমৎকার এক শট দেন তিনি। পেরুর গোলকিপারের হাতে লাগলেও বল ঠিকই জড়িয়ে যায় জালে। আর তাতেই গোলের দেখা পায় ব্রাজিল।

ব্রাজিলের আক্রমণ চলতেই থাকে এরপর। অবিরত আক্রমণে ৪০ মিনিটের মাথায় আরেকটি সংখ্যা যোগ করে ব্রাজিল। অবদান ছিল ব্রাজিলিয়ান ফুটবল রাজপুত্র নেইমার।

এ ম্যাচে এভারটন রিবেইরো এবং নেইমারের প্রথমার্ধে করা গোলে জয়ী হয় ব্রাজিল। ফলে পূর্ণ ২৪ পয়েন্ট তাদের। সমান ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা