ফাইল ছবি
খেলা

টাইগার-কিউইদের শেষ ম্যাচ বিকেল ৪টায়

ক্রীড়া প্রতিবেদক: নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিক বাংলাদেশ। অস্ট্রেলিয়া সিরিজের মতো ব্যবধানটা ৪-১ করার মিশনে শুক্রবার (১০ সেপ্টেম্বর) মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। বাংলাদেশ সময় বিকেল চারটায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় বাংলাদেশ একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। এরই মধ্যে থেকে নিশ্চিত করা হয়েছে সাকিবের না থাকার বিষয়টি। সেই সঙ্গে শেষ ম্যাচে না খেলার সম্ভাবনা রয়েছে মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদের।

সাইফউদ্দিন ভুগছেন আঙুলের ইনজুরিতে। সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় এই তিনজনকে বসিয়ে বেঞ্চের ক্রিকেটারদের খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। এতে বিশ্বকাপে বদলি খেলোয়াড়দের একটা পরীক্ষা হয়ে যাবে বাংলাদেশের।

এই চার জনের পরিবর্তে দল ডাক পেতে পারেন সৌম্য সরকার, তাসকিন আহমেদ, শামিম পাটোয়ারী, শরিফুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।

চার ম্যাচে পরিবর্তন নিয়ে খেলতে নামা নিউজিল্যান্ড দলেও থাকতে পারে পরিবর্তন।

শেষটা দারুণ করার লক্ষ্য রেখে কাল মাঠে নামবে দুই দল। বাংলাদেশ চাইবে শেষ হাসিটা হাসতে আর নিউজিল্যান্ডের লক্ষ্য থাকবে অস্ট্রেলিয়ার চেয়ে ভালো ব্যবধানে সিরিজ শেষ করতে।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামিম পাটোয়ারী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব/মাহেদী হাসান।

নিউজিল্যান্ড সম্ভাব্য একাদশ: রাচিন রাভিন্দ্রা, ফিন অ্যালেন, টম লেইথাম (অধিনায়ক), উইল ইয়ং, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লান্ডল, কোল ম্যাককঞ্চি, আজাজ প্যাটেল, হামিশ ব্যানেট, ব্লেয়ার টিকনার।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা