খেলা

শাকিরার কারণে গার্দিওলার সঙ্গে পিকের চিড় 

ক্রীড়া ডেস্ক: বার্সেলোনা তারকা জেরার্ড পিকে বলেছেন, কলম্বিয়া গায়িকা শাকিরার সঙ্গে সম্পর্ক গড়ে উঠার পর বার্সেলোনার তৎকালীন কোচ পেপ গার্দিওলার সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটেছিল।

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ২০০৮ সালে ফের বার্সেলোনায় যোগ দেন পিকে। পরবর্তী চার বছর কোচ গার্দিওরার অধীনে লা লিগার তিনটির পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের দুই শিরোপা জয়েরও অংশিদার ছিলেন পিকে।

পিকে বলেন, গার্দিওলার শেষ বছরটিতে খেলোয়াড় ও কোচের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছিল। এর নেপথ্যে বেশ কয়েকটি কারণও ছিল।

পিকে আরো বলেন, 'তার সঙ্গে আমাদের মধ্যে একটি বিরোধ তৈরি হয়ে গিয়েছিল। শুধু যে আমার সঙ্গে হয়েছে তা নয়। গোটা ড্রেসিংরুমেই সেটি ছড়িয়ে পড়েছিল। হোসে মরিনহোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা আমাদের অনেকটা হতাশ করেছিল। পেপ সবকিছুরই নিয়ন্ত্রণ করতে চাইতেন। যার কারণে এমনটা ঘটেছিল। আর আমি যখন শাকিরার সঙ্গে ডেটিং শুরু করি, তখন পেপ গার্দিওলার সঙ্গে আমার সম্পর্কের পরিবর্তন ঘটে। তবে এখন আমাদের মধ্যে বেশ ভাল সম্পর্ক রয়েছে। কিন্তু ওই সময় আমাকে চাপে রেখেছিলেন তিনি। আমার মনে হতো অনুশীলনে আমাকে সবকিছু একেবারেই নিখুঁতভাবে করতে হতো। এই সময় বার্সা ছাড়ারও চিন্তা করেছিলাম। সেটি ছিল ২০১১-১২ মৌসুমে। গার্দিওলার অধীনে ওই মৌসুমটিতে আমাকে যথেষ্ট ভুগতে হয়েছে।'

এক দশক পরও বার্সেলোনায় টিকে আছেন পিকে। এই সময় ইউরো চ্যাম্পিয়নদের অনেক উত্থান পতনেরও স্বাক্ষী হয়ে আছেন তিনি। সর্বশেষ দুই মৌসুমে বার্সেলোনা শুধু মাত্র কোপা দেল রের শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছে। আর্থিক দৈন্যতার কারণে লিওনেল মেসিকে ক্লাব ছাড়তে হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা