খেলা

অধিনায়ক রশিদ খানের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড-এসিবি। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দল ঘোষণার ২০ মিনিটের মাথায় অধিনায়কত্ব ত্যাগ করেছেন দলের সবচেয়ে বড় তারকা রশিদ খান। ফলে এখন নতুন অধিনায়ক বাছাই করতে হবে এসিবিকে। সেটিও শুক্রবারের মধ্যেই।

বাংলাদেশ সময় রাত ১০টা ৪৯ মিনিটে টুইটারে নিজেদের বিশ্বকাপ দল ঘোষণা করেছিল আফগানিস্তান। এর খানিক পর ১১টা ১১ মিনিটে টুইটারে নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন রশিদ।

এর পেছনে কারণ হিসেবে তিনি জানিয়েছেন, স্কোয়াড গঠনে তার কোন মতামত না নেওয়ার কথা।

টুইটারে রশিদ লিখেছেন, একজন অধিনায়ক এবং দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে দল বাছাইয়ের অংশ হওয়ার অধিকার রয়েছে আমার। কিন্তু এসিবি মিডিয়ায় ঘোষিত দল বাছাইয়ের সময় নির্বাচক কমিটি এবং এসিবি আমার কোন মতামত নেয়নি।

তিনি আরও লিখেন, আমি এই মুহূর্তে আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। আফগানিস্তানের হয়ে খেলা সবসময়ই আমার জন্য গর্বের বিষয়।

রশিদ অধিনায়কত্ব ছাড়লেও বিশ্বকাপের জন্য বেশ শক্তিশালী এক দলই ঘোষণা করেছে এসিবি। এ দলে ফেরানো হয়েছে অন্তত ৪ অভিজ্ঞ ক্রিকেটারকে। তারা হলেন- তিন পেসার হামিদ হাসান, দাওলাত জাদরান, শাপুর জাদরান ও মারকুটে উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ।

এসিবির ঘোষিত স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, উসমান ঘানি, আসগর আফগান, মোহাম্মদ নাবি, মুজিব উর রহমান, করিম জানাত, গুলবদিন নাইব, নবীন উল হক, হামিদ হাসান, শরাফউদ্দিন আশরাফ, দাওলাত জাদরান, শাপুর জাদরান ও কাইস আহমেদ। রিজার্ভ: আফসার জাজাই ও ফরিদ আহমেদ মালিক।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা