ছবি-সংগৃহীত
খেলা

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জেতায় এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে আজ দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

আরও পড়ুন : এশিয়া কাপে বাংলাদেশের দাপুটে জয়

একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা। চোটের কারণে খেলতে পারছেন না রনি তালুকদার। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন আফিফ হোসেন। আর রোটেশন পদ্ধতির অংশ হিসেবে বিশ্রাম পেয়েছেন শরিফুল ইসলাম। তার বদলি হিসেবে একাদশে ফিরেছেন আরেক পেসার হাসান মাহমুদ। অন্যদিকে আফগানিস্তান দলেও এসেছে একটি পরিবর্তন। অভিষেক হচ্ছে ডানহাতি পেসার ওয়াফাদার মোমান্দের। ফরিদ আহমেদ বাদ পড়েছেন একাদশ থেকে।

আরও পড়ুন : রুদ্ধশ্বাস জয় টাইগারদের

এর আগে প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে হারিয়ে শুভসূচনা করে বাংলাদেশ। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারে এসে ২ উইকেটের জয় পেয়েছিল টাইগাররা। তাই সিরিজে এগিয়ে থেকে আজ মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচ জিততে পারলে শিরোপা ঘরে তুলবে স্বাগতিকরা। অন্যদিকে সফরকারীরা এই ম্যাচে ঘুরে দাঁড়াতে পারলে অন্তত সিরিজ ড্র করে বাড়ি ফিরতে পারবে।

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), আফিফ হোসেন, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

আফগানিস্তান একাদশ

রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মুজিব উর রেহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, ওয়াফাদার।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা