ফাইল ছবি
খেলা

অল্পের জন্য রক্ষা পেলেন মেসি

স্পোর্টস ডেস্ক: নতুন গন্তব্য ইন্টার মায়ামিতে গেলেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মাত্রই থাকতে শুরু করেছেন। এর মধ্যেই বড় দুর্ঘটনায় পড়তে বসেছিলেন।

আরও পড়ুন: ইমরানুরের পর জহিরেরও বিদায়

ফ্লোরিডার রাস্তায় তার গাড়ি ট্রাফিক সংকেত বুঝতে পারেনি। লাল বাতি জ্বলে ওঠার পরও না থেমে এগিয়ে গিয়েছিল সামনে। সামনের রাস্তা দিয়ে বেশ কয়েকটি গাড়ি আসছিল। সামনের রাস্তা দিয়ে চলতে থাকা গাড়িগুলো ব্যাপারটি বুঝতে পেরে দ্রুত গতি কমিয়ে দেওয়ায় বড় দুর্ঘটনা থেকে বেঁচে যান মেসি।

সেই সময় গাড়িটি মেসি নিজেই চালাচ্ছিলেন কি না, এটা অবশ্য জানা যায়নি। এ ঘটনার পর ফোর্ট লডারডেলের পুলিশ মেসির গাড়ি পাহাড়া দিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসে বলে জানা গেছে।

আরও পড়ুন: ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার জয়

প্রসঙ্গত, এখনো যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে মেসির বরণ অনুষ্ঠান হয়নি। আগামীকাল সমর্থকদের সঙ্গে পরিচয়পর্ব হওয়ার কথা রয়েছে আজেন্টাইন অধিনায়কের।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা