খেলা

আর্জেন্টিনার জয়, মেসির হ্যাটট্রিক

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের ৯ম ম্যাচে ঘরের মাঠ এল মনুমেন্টালে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। শুক্রবার বাংলাদেশ সময় ভোরে খেলাটি শুরু হয়। খেলার শুরুর পর বেশি সময় আলবিসেলেস্তেদের গোলের জন্য অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ১৪ মিনিটেই সেই মোমেন্টাম এনে দেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি।

দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটের মাথায় ব্যাক্তিগত দ্বিতীয় গোলের মাধ্যমে মেসি ছুঁলেন লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলের মাইলফলক। এরপর ৮৮ মিনিটের মাথায় আরেকটি গোল করে মেসি পূরণ করলেন তার অধরা সেই ইচ্ছেটি।

আর্জেন্টিনার হয়ে অপ্রতিযোগিতামূলক ম্যাচে এর আগে হ্যাটট্রিক করলেও এবারই প্রথমবারের মতো আর্জেন্টিনার বড় কোনো প্রতিযোগিতামূলক ম্যাচেও হ্যাটট্রিক তুলে নিলেন মেসি। জাতীয় দলের হয়ে এটি মেসির সপ্তম হ্যাটট্রিক।

মেসির দুর্দান্ত হ্যাটট্রিক তার দলকে এনে দিল ৩-০ গোলের এক দারুণ জয়। এতে করে ৭৯ টি গোলের সংগ্রাহক হলেন এই জাদুকর।

এই হ্যাটট্রিকের মাধ্যমেই মেসি আন্তর্জাতিক ফুটবলে ৭৭ গোল করা ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলেকে ছাপিয়ে গেলেন। একইসঙ্গে লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলের মালিক হলেন লিওনেল মেসি। পেলেকে ছুঁয়ে মেসি যেন উদযাপন করলেন তার হ্যাটট্রিক।

এল মনুমেন্টালে প্রায় ৭০ শতাংশ সময় বলের দখল নিজেদের নিয়ন্ত্রণেই রেখেছিল আর্জেন্টিনা। গোলের জন্য ২৪টি প্রচেষ্টা চালায় তারা। যার মধ্যে সাতটি ছিলো লক্ষ্য বরাবর। তবে গোলের দেখা পেয়েছে শুধুমাত্র মেসির তিনটি শট। যার প্রথমটি ছিলো ম্যাচের ১৪ মিনিটের সময়। প্রায় ২০ গজ দূর থেকে তার এই উঁচু শট গোলে রুপ নেয়। এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা।

এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৪ মিনিটর সময় দ্বিতীয় গোলটি করেন মেসি। ডি-বক্সের ভেতরে সেই লাউতারো মার্টিনেজের বল দেওয়া-নেওয়ার ফাঁকে নিচু শটে দ্বিতীয় গোলটি করেন তিনি। এই গোলের মাধ্যমেই পেলেকে ছাড়িয়ে লাতিন ফুটবলে আরেক ইতিহাস রচনা করেন মেসি।

নির্ধারিত সময়ের একেবারে শেষ পর্যায়ে এসে মকেসি দেখালেন শেষ চমক। নিজের ইতিহাসই যেন রচনা করে বসলেন। খেলার ৮৮ মিনিটের মাথায় নিজের তৃতীয় গোলটি করে সহজ জয় তুলে নেন এই আর্জেন্টাইন জাদুকর মেসি।

তার হ্যাটট্রিকে পাওয়া জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান আরও শক্ত হলো আর্জেন্টিনার। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আট ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট এখন ১৮। সবার ওপরে আট ম্যাচে পূর্ণ ২৪ পয়েন্ট পাওয়া ব্রাজিল। বলিভিয়া রয়েছে ৯ নম্বরে।

সান নিউজ/এফএইচপি/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা