খেলা

বিসিবির আর্থিক কার্যক্রম অনুমোদন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের সম্মতিতে, গত ৩ বছরের আর্থিক বিবরণী অনুমোদিত হয়। একইসঙ্গে ২০২০-২১ অর্থবছরের বাজেটও এজিএমে অনুমোদিত হয়।

বোর্ডের ১০ম সভার পর এজিএমের তারিখ ২৬ জুলাই নির্ধারণ করা হয়েছিল। কিন্তু করোনার কারণে এটি স্থগিত করা হয়েছিল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএম-এ মোট ১২০ জন কাউন্সিলর অংশ নেন।

প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিসিবি’র গত চার বছরের ক্রিয়াকলাপ এবং সাফল্য সর্ম্পকে ১৬ পৃষ্ঠার প্রতিবেদন পাঠ করেন এবং প্রধান অর্থ কর্মকর্তা ৮ পৃষ্ঠার বিবৃতি পড়েন।

বিসিবির সভাপতি পরে বলেন, আমরা সর্বসম্মতিক্রমে সব এজেন্ডা অনুমোদন করেছি। এজিএম-এ গত চার বছরের অর্জন তুলে ধরা হয়েছে। এছাড়া, আমরা বিভিন্ন ভেন্যুতে অবকাঠামোগত উন্নয়নের ব্যবস্থা করেছি। বর্তমান কমিটি জাতীয় দলের পাইপলাইন নির্মাণে কার্যকর ভূমিকা পালন করেছে। সব মিলিয়ে আমরা ইতিবাচক সময় কাটিয়েছি।

গত চার বছরে বিসিবি একবারও এজিএম করতে পারেনি। ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থবছরের প্রতিবেদন বৃহস্পতিবার এজিএম-এ অনুমোদন করা হয়।

জানা গেছে, গত তিন আর্থিক বছরে বিসিবি প্রায় ৬৯৩ কোটি টাকা খরচ করেছে। প্রধান ফাইন্যান্স অফিসারের রিপোর্ট অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে ব্যয় ছিল প্রায় ২০৪ কোটি টাকা। যা এজিএম-এ অনুমোদন করেছে বিসিবি। সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে প্রায় ৮৯৭ কোটি টাকা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা