খেলা

ভারতীয় পেসারকে বল ছুঁড়ে মারলো এক দর্শক!

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ। চলছে লিডসের হেডিংলিতে । প্রথম দিনই খুবই যাচ্ছেতাই অবস্থা ভারতের। প্রথমে ব্যাট করতে নেমে ৭৮ রানে অলআউট হয়ে গেছে তারা। অন্যদিকে ব্যাট করতে নেমে ৪২ ওভার খেলে ১২০ রান করার পরও কোনো উইকেট হারায়নি স্বাগতিক ইংলিশরা। এ অবস্থায় ভারতীয় ফিল্ডারদের মাথা এমনিতেই গরম হয়ে যাওয়ার কথা।

তবে উল্টো অভিযোহ উঠেছে ইংলিশ সমর্থকদের বিপক্ষে। গ্যালারি থেকে একজন সমর্থক নাকি ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজকে লক্ষ্য করে বল ছুঁড়ে মেরেছেন। আর এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছে ভারতীয় ক্রিকেট দল।

এই অভিযোগ তুলেছেন আবার মোহাম্মদ সিরাজ নয়, রিশাভ পান্ত। তবে বোঝা যায়নি, সিরাজকে উদ্দেশ্য করে কী ধরনের বল ছোঁড়া হয়েছে।

এরইমধ্যে মাঠেই ইংরেজ সমর্থকদের যোগ্য জবাব দিলেন সিরাজ। হাত দিয়ে পরিষ্কারভাবে ইংরেজদের দেখিয়ে দেন যে, টেস্ট সিরিজে এখনও ভারত ১-০ ব্যবধানে এগিয়ে আছে। সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন রিশাভ পান্ত। তাকে জিজ্ঞাসা করা হয়, কোহলিকে আপসেট দেখা গিয়েছিল। সমর্থকরা কী গ্যালারি থেকে কিছু বলেছিলেন তখন।

জবাবে পান্ত জানান, সিরাজের দিকে বল ছোঁড়া হয়েছিল। যার কারণে কোহলি বেশ ক্ষুব্ধ হন।

মাঠে ঘটে যাওয়া ঘটনা নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বুধবার হেডিংলিতে তৃতীয় টেস্টের প্রথমদিনের একেবারে শেষ মুহূর্তে দেখা যায়, ইংরেজদের দিকে সিরাজ একেবারে স্পষ্টভাবে দেখাচ্ছেন যে ভারত-ইংল্যান্ড সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছেন তারা। বাউন্ডারি লাইনের কাছে গিয়ে ডানহাতে ‘এক’ দেখান এবং বাঁ-হাতে দেখান ‘শূন্য’। ওই ভিডিও ম্যাচের সম্প্রচারকারী সংস্থা স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকারদের বলতে শোনা যায়, ‘এক, শূন্য। ভারত ১-০ ব্যবধানে এগিয়ে আছে।’ তারাও হেসে দেন।

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, হেডিংলিতে প্রথমদিনে ভারতের হতাশাজনক পারফরম্যান্সের জন্য খোঁটা দিচ্ছেন ইংরেজ সমর্থকরা। প্রথম ইনিংসে ইংল্যান্ড ভারতের রান টপকে যাওয়ায় সিরাজের থেকে স্কোর জানতে চাইছিলেন। যে ইংরেজ সমর্থকরা মাঝেমধ্যেই এ ধরনের বাজে আচরণের জন্য শিরোনামে চলে আসেন। শুধু ক্রিকেট নয়, ফুটবলেও একই ধরনের আচরণ করেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা