খেলা

আর্জেন্টিনা না ব্রাজিল!

স্পোর্টস ডেস্ক: ছয় বছর কাটিয়েছেন বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ মিলিয়ে। এদিকে ম্যানচেস্টার সিটির কোচিং করাচ্ছেন আজ পাঁচ বছর ধরে। ক্লাবের কোচ হয়ে আর কতদিন? সিটির পরই যতি টানতে চান ক্লাব ক্যারিয়ার। তবে জাতীয় দলের পালা।

স্প্যানিশ এই কোচ এরপর এমন ইঙ্গিত দিলেন, যাতে মনে হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা বা স্পেন, এদের কারো কোচিং করানোর সম্ভাবনাই বেশি!

তার আগে একটু বিশ্রাম অবশ্য চাইছেন সাবেক বার্সেলোনা কোচ।

সম্প্রতি একটি অনুষ্ঠানে বললেন, ‘সাত বছর এই দলে আছি। এরপর একটু থামতে চাই। একটা বড় সময় এক জায়গায় থাকার পর একটু বিশ্রাম নিতে চাইছি আমি। আমি কী করেছি, কী করা উচিত ছিল তা দেখতে চাই, অন্য কোচেদের কাছ থেকেও শিখতে চাই।’

পেপ গার্দিওলার এই বিশ্রাম নেওয়া, অন্যদের কাছ থেকে শেখার এই প্রক্রিয়া অবশ্য নতুন কিছু নয়। খেলোয়াড়ি জীবনের শেষেও এমন বিশ্রাম নিয়েছিলেন, দিগ্বিদিক ঘুরে দীক্ষা নিয়েছেন বিভিন্ন কোচের কাছ থেকে। তেমন কিছু কি তবে এবারও? সেটা নাহয় সময়ই বলে দেবে।

তবে এরপর? ৫০ বছর বয়সী গার্দিওলা জানালেন, এরপরের গন্তব্যটা হতে পারে কোনো জাতীয় দলে। তবে তার জন্যে অবশ্যই সুযোগ আসতে হবে তার কাছে। তিনি বললেন, ‘জাতীয় দলের কোচিং করানো হলো পরবর্তী ধাপ। অবশ্য যদি তেমন সুযোগ আসে আরকি। সেটা করতে ভালোই লাগবে আমার। একটা দক্ষিণ আমেরিকান দলের কোচ হয়ে কোপা আমেরিকা, একটা ইউরোপীয় দলের কোচিংয়ের... এমন সব অভিজ্ঞতা চাই আমি।’

এর আগেও গার্দিওলার ব্রাজিল দলের কোচ হওয়ার গুঞ্জন রটেছিল ভালোই। তাহলে কি সেই দলটা ব্রাজিল? গার্দিওলা অবশ্য সম্ভাবনা দেখছন না তেমন। বললেন, ‘তবে আমার মনে হচ্ছে না ব্রাজিলে হবে। কারণ সেখানের কোচ হয় সাধারণত একজন ব্রাজিলিয়ান। কোনো বিদেশি তাদের কোচ হতে পারে বলে আমার মনে হয় না।’

ব্রাজিলের না হলে তো আর্জেন্টিনায় হওয়ার সম্ভাবনাই বেশি। লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, হ্যাভিয়ের মাসচেরানো... প্রিয় শিষ্যের সংখ্যাটা যে নেহায়েত কম নয় সেখানে!

এদিকে ইউরোপীয় দল হিসেবে স্পেনও থাকবে এই তালিকায়। তার বার্সেলোনা-যুগ থেকেই তো ছন্দময় পাসিং ফুটবলে নিজেদের আধিপত্য দুনিয়াজুড়ে জাহির করেছিল স্প্যানিশরা। এবার খোদ তাকেই পাওয়ার সুযোগটাও হয়তো নেবে দল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা