খেলা

টাইগারদের ওপেনিং জুটি নিয়ে টিম মিটিংয়ে আলোচনা!

নিজস্ব প্রতিবেদক: টানা দুই ম্যাচ। দুই ম্যাচে জয় টাইগারদের। গত ৩ ও ৪ আগস্টের পর আজ বিশ্রামে যাচ্ছে টিম বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) কোনো প্র্যাকটিস শিডিউল নেই টাইগারদের। হোটেলে রুমে বসেই কাটবে আজকের দিনটি।

তবে দুপুরে মধ্যাহ্ন ভোজনের পর টিম মিটিং আছে। সেখানে হয়তো গত দুই ম্যাচ নিয়ে আলোচনা হবে। আর সেই আলোচনায় থাকবে সৌম্য সরকার আর নাইম শেখের ওপেনিং জুটির বিষয়টি। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে এই খবর।

ঘরের মাঠে খেলা। তারওপর অস্ট্রেলিয়া দলে এবার নেই স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চ আর প্যাট কামিন্সের মত বড় নাম। তাই বলে এই অস্ট্রেলিয়া অনেক বেশি দুর্বল?

ব্যাটিং কিছুটা অনভিজ্ঞ ও তারকাশূন্য হলেও বোলিংটা কিন্তু ঠিকই আছে। মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা আর অ্যাস্টন অ্যাগারের মত ফ্রন্টলাইন বোলিং অস্ত্রগুলোই খেলছেন এই সিরিজে। অতিবড় সমালোচকও মানছেন, অস্ট্রেলিয়ার এই বোলিং বিশ্বমানের।

সেই হিসেব ধরলে টাইগার ব্যাটসম্যানরা বেশ ভালো করেছেন। দুই ম্যাচেই দায়িত্ব নিয়ে খেলেছেন সাকিব আল হাসান। মিডল অর্ডারে তরুণ আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসানরাও বেশ আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবেলা করেছেন অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিংকে।

দুশ্চিন্তা শুধু ওপেনিং জুটি নিয়ে। দুই ওপেনার সৌম্য সরকার আর নাইম শেখ এখন পর্যন্ত আস্থা ও আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং করতে পারেননি।

জানা গেছে, টিম মিটিংয়ে ওপেনিং জুটি নিয়ে আলোচনা হবে। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, দল জিতেছে আর এটা পাঁচ ম্যাচের সিরিজ, তাই হয়তো এখনই ওপেনিং জুটি রদবদলের পথে হাঁটবে না টিম ম্যানেজমেন্ট।

আরো একটি ম্যাচ মানে আগামীকাল তৃতীয় টি-টোয়েন্টিতেও সৌম্য সরকার আর নাইম শেখের জুটি ঠিক থাকতে পারে।

তবে এদিকে শুক্রবার উদ্বোধনী ব্যাটসম্যানরা ক্লিক না করলে ৭ আগস্ট চতুর্থ ম্যাচে ওপেনিংয়ে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।যেহেতু দলে এ মুহূর্তে তৃতীয় ওপেনার নেই, তাই সৌম্য আর নাইমের একজনকে বাদ দিয়ে মিঠুনকে পরিবর্তিত ওপেনার হিসেবে খেলানো হতে পারে। সেক্ষেত্রে কপাল খুলে যেতে পারে মোহাম্মদ মিঠুনের।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা