খেলা

জিতলেই নিশ্চিত শিরোপা!

স্পোর্টস ডেস্ক: টানা দুই ম্যাচ জয়। বাংলাদেশের এই দাপটে জয় হয়তো এমন আশা করেনি কোনো কট্টর বাংলাদেশি সমর্থকরাও। যার সুবাদে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ দেখচ্ছে টাইগারা।

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটিতে অনেকটা হেসেখেলেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল।

আজ (শুক্রবার) সন্ধ্যা ছয়টায় সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এ ম্যাচটি জিতলেই ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জিতে নেবে বাংলাদেশ।

এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে ৩২টি সিরিজ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ড্র হয়েছে ৬টি আর হারতে হয়েছে ১৯টি। বাকি সাত সিরিজের মধ্যে তিনটি ছিল এক ম্যাচের। অর্থাৎ একাধিক ম্যাচের সিরিজ জেতা হয়েছে ৪ বার। দুইবার জিম্বাবুয়ে ও একটা আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

নিজেদের সবশেষ তিন টি-টোয়েন্টি সিরিজের মধ্যে দুইটিই জিতেছে টাইগাররা। এদিকে অস্ট্রেলিয়া নিজেরাও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। বাংলাদেশে আসার আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১-৪ ব্যবধানে হেরে এসেছে টি-টোয়েন্টি সিরিজ।

শুধু তাই নয়, এর আগে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতের কাছেও সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে ভারতের সঙ্গে আবার নিজের ঘরের মাঠেই জিততে পারেনি তারা। সবমিলিয়ে শেষ চারটি সিরিজে হেরে কোণঠাসা অবস্থায় অসিরা। তারা চাইবে এই সিরিজ করতে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা