খেলা

সৌম্য-নাঈমকে নিয়ে ভাবছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি সিরিজের শুরুর দুই ম্যাচ জিতে এগিয়ে আছে বাংলাদেশ। শুক্রবার (৬ আগস্ট) অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের মিশন টাইগারদের সামনে। তবে এই ম্যাচের আগে দুই ওপেনার সৌম্য সরকার ও নাঈম শেখের দায়িত্ব আলাদা করে ভাবাচ্ছে স্বাগতিকদের।

অজিদের কঠিন শর্ত আর জৈব সুরক্ষা বলয়ের মারপ্যাঁচে স্কোয়াডে বিকল্প খেলোয়াড় রাখার সুযোগ ছিল না বাংলাদেশ দলের। ১৭ সদস্যের স্কোয়াডে ওপেনার মাত্র দুই জনই। সৌম্য, নাঈমেই আস্থা রাখতে হচ্ছে স্বাগতিক শিবিরকে। স্লো উইকেটে দুই ওপেনারের ভূমিকা ঢের, অথচ আগের দুই ম্যাচে ভালো শুরু এনে দিতে পারেননি তারা। যার চাপ নিতে হয়েছে পরের ব্যাটসম্যানদের।

সিরিজ শুরুর আগে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ওপেনারের দায়িত্ব প্রসঙ্গে জানান, ‘ওপেনারদের স্বাধীনতা নিয়ে খেলা গুরুত্বপূর্ণ। তাদের স্বাধীনতা দেয়া হয়েছে টিম ম্যানেজমেন্ট থেকে।’

সে স্বাধীনতার পূর্ণ ব্যবহার করতে পারছেন না সৌম্য-নাঈম। প্রথম ম্যাচে ওপেনিং জুটি থেকে এসেছে মাত্র ১৫ রান। দুই জন মিলে খেলেছেন ২১ বল। সে ম্যাচে নাঈম কিছু রান পেলেও জস হ্যাজলউডের লেগ স্টাম্পের বাইরে বল যেভেবে খেলতে গিয়ে বোল্ড হন সৌম্য, তা ছিল একেবারেই দৃষ্টিকটু। সে ম্যাচে নয় বল খেলে দুই রান করেন সৌম্য।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওপেনিং পার্টনারশিপ থেকে আসে মাত্র নয় রান। ইনিংসের তৃতীয় ওভারেই ভাঙে এই জুটি। মিচেল স্টার্কের প্রথম বল কাভারে ড্রাইভ করেছিলেন সৌম্য। পরের বলটি ছিল স্টাম্পে। জায়গায় দাঁড়িয়ে ক্রস ব্যাটে খেলার চেষ্টায় ব্যাটে ছোঁয়াতে পারেননি। এলোমেলো হয়ে যায় স্টাম্প। দুই বলে শূন্য রানে ফিরেন সৌম্য।

নাঈমের আউটের ধরণও উঠল কাঠগড়ায়। হ্যাজলউডের স্টাম্প সোজা বলের লাইন মিস করে বোল্ড হয়ে ফিরেন নাঈম। জায়গায় দাঁড়িয়ে লেগে খেলার চেষ্টায় একটু নিচু হওয়া বলের নাগাল পাননি বাঁহাতি এই ওপেনার। উপড়ে যায় স্টাম্প।

সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচের আগে দুজনের দায়িত্ব ভাবাচ্ছে স্বাগতিক শিবিরকে। স্লো উইকেটে দুজন দায়িত্ব নিয়ে পাওয়ার-প্লেও ছয় ওভারও সামলাতে পারছেন না। তার চাপ এসে পড়ছে পরের ব্যাটসম্যানদের ওপর।

সিরিজ শুরুর আগে বিকল্প ওপেনার ভাবনায় অবশ্য রিয়াদ জানিয়েছেন, ‘যেহেতু এই মুহূর্তে আমাদের অপশন সীমিত। লিটন তো স্কোয়াডে ছিল। শেখ মেহেদী ঘরোয়া ক্রিকেটে ওপেনিং করে। মিঠুন ঘরোয়া ক্রিকেটে ওপেনিং করেছে। সাকিব বঙ্গবন্ধু কাপে করেছে। আমার মনে হয় এই জিনিসগুলো খুব একটা বড় ইস্যু না। নির্ভর করছে কে কোন সুযোগ কতটুকু কাজে লাগানোর জন্য উদগ্রীব।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা