খেলা

ক্রিকেটারদের পুরস্কৃত করার প্রথা ফেরানোর প্রতিশ্রুতি পাপনের

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেট বাংলাদেশের খেলাধুলার বাজার একচেটিয়াভাবে দখল করে নিয়েছে। যদিও আগে এই বাজার ছিলো ফুটবলের। অথচ বছর জুড়ে ভালো খেলার আনুষ্ঠানিক স্বীকৃতি পান না ক্রিকেটাররা।

২০০৬-০৭ সালের পর আয়োজন করে স্বীকৃতি দেওয়ার প্রথা বন্ধ রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সে প্রক্রিয়া আবার শুরু করতে চায় বিসিবি।

আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরষ্কার ওঠে ক্রিকেট বোর্ডের হাতে।

বিসিবি জিতেছে দেশের সেরা ক্রীড়া সংস্থার ট্রফি। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ পুরস্কার নেন সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে এক প্রশ্নের জবাবে পাপন জানালেন, শেখ কামাল পুরস্কারের চেয়ে তার কাছে আর কোনও পুরস্কারই বড় হতে পারে না।

তবে ২০০৬-০৭ মৌসুমের পর বন্ধ হয়ে যাওয়া অ্যাওয়ার্ড নাইটের মতো ক্রিকেটারদের পুরস্কৃত করার প্রথা আবার ফেরানোর প্রতিশ্রুতি দেন পাপন, ‘এটা না করতে পারার কোন কারণ নাই। আগেও করতে পারতাম, এখনো করতে পারি, সামনেও করা যায়। আমাদের অবশ্যই পরিকল্পনায় আছে।’

বিশ্বজুড়ে টেস্ট খেলুড়ে প্রায় প্রতিটি সদস্য দেশের ক্রিকেট বোর্ড তাদের বর্ষসেরা ক্রিকেটারদের পুরস্কৃত করে আসছে। এদিক বিবেচনায় অন্যদের থেকে বেশ পিছিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা