খেলা
টানা দুই ম্যাচে 

গ্যালারিতে বল পাঠাতে পারেনি অজিরা

স্পোর্টস ডেস্ক: নানা র্শত। নানা আবদার ছিলো। তারপরেও সব মেনে নিয়েছিলো বিবিসি। তবে অজিরা নিজেরাই পারেনি শর্তের ধারে কাছে যেতে।

এক শর্ত ছিলো করোনাভাইরাস পরিস্থিতির কারণেই এমন কোনো ব্যাটসম্যানের ছক্কা মেরে বল গ্যালারিতে পাঠালে সেই বল আর মাঠে ফিরিয়ে আনা যাবে না। নতুন বল দিয়ে খেলা শুরু হবে!।

তবে মজার ব্যাপার, গত দুই ম্যাচে একবারও বল গ্যালারিতে পাঠাতে পারেনি অজি ব্যাটসম্যানরা। অবশ্য দুইবার বল গ্যালারিতে গেছে। তবে দুইবারই ব্যাটসম্যান ছিলেন বাংলাদেশি।

গত মঙ্গলবার প্রথম ম্যাচে তিনটি ছক্কা মারে বাংলাদেশ। এর মাঝে নাঈম ২টি আর মাহমুদউল্লাহ ১টি। ৪.২ ওভারের মাথায় মিচেল স্টার্ককে উড়িয়ে গ্যালারিতে বল পাঠান নাঈম। শর্ত অনুযায়ী নতুন বলে খেলা শুরু হয়। এরপর ১৩তম ওভারের মাথায় মাহমুদউল্লাহ রিয়াদও বল গ্যালারিতে পাঠান। সেই বলও পাল্টানো হয়।

প্রথম ম্যাচে অজিরা ছক্কা মেরেছে মাত্র ২টি। একটাও গ্যালারিতে যায়নি। বাংলাদেশ জিতেছে ২৩ রানের ব্যবধানে। সেটাই ছিল টি-২০তে অজিদের বিপক্ষে প্রথম জয়। আর গতকাল দ্বিতীয় ম্যাচে কোনো দলের ব্যাটসম্যানরাই গ্যালারিতে বল ফেলতে পারেনি। ম্যাচে ছক্কা হয়েছে মোট ৩টি।

এর মধ্যে বাংলাদেশের দুইটি ও অস্ট্রেলিয়ার ১টি। টানটান উত্তেজনাকর ম্যাচে আফিফ হোসেন আর নুরুল হাসানের দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশ ৫ উইকেটে টানা দ্বিতীয় জয় তুলে নেয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা