খেলা
ছুটি কাটিয়ে 

বার্সেলোনায় মেসি, কয়েক ঘণ্টা পরই চুক্তি!

স্পোর্টস ডেস্ক: ফুরফুরে মেজাজে আছেন তিনি। কারণ কয়দিন আগে মাথা থেকে বড় একটা বোঝা নেমে গেছে। আক্ষেপটা ছিলো একটা আন্তর্জাতিক শিরোপার। সেটাও অবশেষে অর্জন হলো। বলছি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি কথা।

যুক্তরাষ্ট্রে, স্পেনের সাগরতীরে ছুটি কাটিয়ে অবশেষে তিনি বার্সেলোনায় ফিরেছেন। ইউরোপীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে নতুন চুক্তির ঘোষণাও আসছে যে কোনো সময়।

স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানাচ্ছে, বেশ কয়েক সপ্তাহ আগেই দু’পক্ষের মৌখিক চুক্তিটা হয়ে গেছে। শুধু কাগুজে চুক্তিটাই বাকি ছিলো। মেসি বার্সেলোনায় ফেরায় যেটা প্রায় পরিষ্কারই হয়ে গেছে যে চুক্তির ঘোষণা আসছে যে কোনো সময়।

প্রায় সব স্প্যানিশ গণমাধ্যমই জানাচ্ছে, তিন সপ্তাহ আগেই দুই পক্ষ নতুন চুক্তিতে সম্মত হয়েছে। এই চুক্তির ফলে আগামী ৫ বছর বার্সেলোনাতেই থাকবেন মেসি। যদিও শেষ তিন বছরে তিনি খেলতে পারবেন যুক্তরাষ্ট্রে, তখন তিনি থাকবেন ক্লাবের দূত হিসেবে; চুক্তিতে আছে এমন ধারাও।

তবে এ চুক্তি সম্ভব হয়েছে দুটো কারণে। প্রথমটা মেসি নিজে। আগের চুক্তিতে যত আয় হতো মেসির, নতুন চুক্তিতে থাকছে না এর অর্ধেকেরও বেশি অর্থ। এরপরও লা লিগার বেঁধে দেওয়া বছরপ্রতি বেতন বাবত ২০০ মিলিয়ন ইউরোর বিধিনিষেধের কারণে সম্ভব ছিলো না বিষয়টা। ফলে শঙ্কা বাড়ছিলো ক্রমেই, মেসিকে আর দলে টানতে পারবে তো বার্সা?

অবশেষে লা লিগার একটা সিদ্ধান্তেই খুলেছে গেড়ো। আমেরিকান এক লগ্নিকারক প্রতিষ্ঠানের সঙ্গে প্রায় এক বিলিয়নেরও বেশি ইউরোর চুক্তির ফলে ক্লাবগুলো পাবে একটা বড় অঙ্কের অর্থ, যার একটা বড় অংশ ব্যবহার করতে পারবে বেতনেও। এ কারণেই মূলত মেসিকে নতুন চুক্তি দেওয়াটা সহজ হয়ে গেছে বার্সার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা